বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি ,শুকদেবপুর: বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল মালদার বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শুকদেবপুর(Sukdebpur) এলাকা। শনিবার ভোররাত থেকেই সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুর গড়াতেই সীমান্তে বিএসএফ জওয়ানদের সংখ্যা বাড়ানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তের ওপারে বহু বাংলাদেশি নাগরিক জমায়েত হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সীমান্তে কড়া নজরদারি বাড়ানো হয়েছে বিএসএফের(BSF) তরফে।জানা গেছে, অবৈধভাবে ভারতে প্রবেশ করা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পুশব্যাক প্রক্রিয়াকে কেন্দ্র করেই সীমান্তের দুই প্রান্তে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। নিরাপত্তার স্বার্থে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, শুকদেবপুর সীমান্তের প্রায় ১২০০ মিটার এলাকায় এখনও কাঁটাতারের বেড়া নেই। দীর্ঘদিন ধরেই এই তারকাটাবিহীন অংশ নিরাপত্তার ক্ষেত্রে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর আগেও এই সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতের ভূখণ্ডে প্রবেশ এবং ভারতীয় কৃষকদের জমির ফসল কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল।এদিনের ঘটনায় সীমান্ত এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিএসএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও পরিস্থিতির ওপর নজর রাখছে। বিজিবি’র (BGB)পাশাপাশি প্রচুর বাংলাদেশি নাগরিক সীমান্ত এলাকায় জমায়েত হয়েছে।

যদিও বিএসএফের তরফ থেকে কোন ভারতীয় নাগরিককে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে উড়ছে লাল পতাকা। জারি হয়েছে চরম সতর্কতা।শুকদেবপুর সীমান্তে দিনের পাশাপাশি রাতেও বিএসএফের টহলদারি জোরদার করা হচ্ছে। যাদের পুশব্যাক করা হচ্ছিল তারা বাংলাদেশে ফিরে যেতে না পারায় ভারত এবং বাংলাদেশ সীমান্তের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে রয়েছে। বিএসএফ পুরোপুরি সতর্ক রয়েছে যাতে ওই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে।

চুম্বন দৃশ্যে পরিচালক ‘কাট’ বলার পরেও থামেননি জ্যাকলিন! বলিউডে ফের চর্চার মুখে অভিনেত্রী

বকখালিতে হাড় হিম করা ঘটনা, বান্ধবীকে খুন করে বালির নিচে মৃতদেহ পুঁতে রেখেছিল প্রেমিক

৫ বছরেই বিমানবালা! এমিরেটসের বিমানে উঠে চক্ষু চড়কগাছ যাত্রীদের

দিঘা, মন্দারমণিতে সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা, জামাইষষ্ঠীতে প্ল্যান বানচাল পর্যটকদের

তৃণমূলের গ্রেফতার হওয়া জেলা সভাপতিকে ডিম থেরাপি জনগণের

রাত পোহালেই পরীক্ষা, তার আগে চরম সিদ্ধান্ত নিল NEET পরীক্ষার্থী

দ্রুত জমি ফিরিয়ে দিতে সুরুচি সঙ্ঘকে নোটিস এলআইসি’র

দিল্লিতে ট্রেনের আসন নিয়ে বচসা, পিটিয়ে খুন যাত্রীকে, নীরব RPF

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জোড়া বিস্ফোরণে ছিন্নভিন্ন সাতজন

পশ্চিমবঙ্গ দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা মোদি-শাহের

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাককে কেন্দ্র করে উত্তপ্ত শুকদেবপুর,নজরদারি বাড়াল বিএসএফ

ভিটেছাড়া তৃণমূল, ভবনের হোর্ডিংও সরালেন বাড়ির মালিক

কবিরাজি থেকে রেলওয়ে কাটলেট, জেনে নিন ভোজনপ্রেমী বাঙালির ঐতিহ্যবাহী সান্ধ্য স্ন্যাকস