বাড়বে না তেলের দাম, আশ্বাস কেন্দ্রের

বিবৃতি পেট্রোলিয়াম মন্ত্রকের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  এখনই জ্বালানির দাম বাড়ছে না বলে আশ্বাস দিল কেন্দ্র। পেট্রোলিয়াম মন্ত্রক থেকে শনিবার বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘ভারত সরকার বদলে যাওয়া ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে কেন্দ্র অত্যন্ত গভীরভাবে এবং গুরুত্ব দিয়ে দেখছে। আন্তর্জাতিক বাজারের দিকেও নজর রয়েছে।সম্ভাব্য পরিস্থিতির কথা মাথায় রেখে সরকার বিকল্প পথ খুঁজছে। সরকারের প্রথম উদ্দেশ্য হল, ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষিতে জ্বালানি তেলের দাম বৃদ্ধি রুখে দেওয়া। নাগরিকদের আশ্বাস দিয়ে বলা হচ্ছে, তারা যাতে অসুবিধের মধ্যে না পড়ে, সরকার সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

মন্ত্রক (centre)  আরও জানিয়েছে, প্রয়োজন হলে সংরক্ষিত তেলভাণ্ডার থেকে জ্বালানি তেলের সরবরাহ করা হবে। পেট্রোলিয়াম মন্ত্রকের (petroleum ministry) এই বিবৃতিতে মধ্যবিত্তের চিন্তা কিছুটা হলেও কমল। তবে তারা কতদিন চিন্তামুক্ত থাকতে পারবে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, পাঁচ রাজ্যের ভোট প্রায় শেষের মুখে।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হওয়ার কয়েকদিন আগেই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছিল, ভোট মিটলেই কেন্দ্র (centre) পেট্রোল-ডিজেল-সহ সব ধরনের জ্বালানির দাম বৃদ্ধি করবে। লিটার প্রতি তেলের দাম না হলেও সাত থেকে আট টাকা বৃদ্ধি পাবে। সেই খবরের রেশ মিটতে না মিটতে ইউক্রেনের ওপর ঝাঁপিয়ে পড়ে রাশিয়া, যার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে। ব্যারেল প্রতি তেলের দাম ছাড়িয়ে যায় ১০০ ডলার। পাশাপাশি শেয়ারবাজারেও প্রভাব পড়ে। নাগরিকমহলের একাংশ ধরে নিয়েছিল, পাঁচ রাজ্যের ভোট মিটলেই সরকার তেলের দাম বাড়াবে। আর এখন ইউক্রেনের সঙ্গে রাশিয়া সংঘাতে জড়িয়ে গিয়েছে, তাই জ্বালানির মূল্যবৃদ্ধি সময়ের অপেক্ষা। এই দোলাচলের মধ্যে কেন্দ্র দিল স্বস্তির খবর।

আরও পডুন বিশ্ব শেয়ারবাজারে ধ্বস, তেলের দাম ১০৫ ডলার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের