অভিনতা পঙ্কজ ত্রিপাঠীর দাদার উপর হামলা, এলোপাথাড়ি কোপ, তদন্তে পুলিশ

মর্মান্তিক ঘটনা বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে! বিহারে তাঁর বড় ভাই বিজেন্দ্রনাথ তিওয়ারি ভয়াবহ হামলার শিকার হয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর পরিবারে! বিহারে তাঁর দাদা বিজেন্দ্রনাথ তিওয়ারি ভয়াবহ হামলার শিকার হয়েছেন। ধারালো অস্ত্র দিয়ে তাঁর উপর এলোপাথাড়ি কোপ চালানো হয়েছে। কিন্তু কেন? ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার রাতে (২১ জুন) গোপালগঞ্জের মাধোপুর থানা এলাকার বেলসন্দ গ্রামে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁকে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য পটনা পাঠানো হয়েছে। ঘটনায় চাঞ্চল্য পড়ে গিয়েছে অভিনেতার বাড়ির গ্রামে। জানা গিয়েছে, স্থানীয়রা আহত বিজেন্দ্র নাথ তিওয়ারিকে হাসপাতালে দেখতে ছুটে গিয়েছেন। তবে পঙ্কজ ত্রিপাঠী তাঁর দাদাকে দেখতে বিহারে পৌঁছেছেন কিনা তা জানা যায়নি।

কিন্তু ঠিক কী কারণে অভিনেতার দাদার উপর হামলা হল? পরিবারের ভাষ্যমতে, পুরনো শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে বিজেন্দ্রর শরীরে এলোপাথাড়ি কোপ মারা হয়েছে। যার ফলে তাঁর শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়দের কথায়, অভিযুক্ত ও ভুক্তভোগীর মধ্যে চরম বিরোধ ছিল, যার জেরেই এই হামলার ঘটনাটি ঘটেছে। তবে কী কারণে এই শত্রুতা ছিল, কোনও টাকা পয়সার কারণে নাকি জমি বিবাদ, তা এখনও জানা যায়নি।

খবর পেয়ে মাধোপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে। প্রাথমিক তদন্তে অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তবে, অভিযুক্ত সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। পুলিশ সুপার বিনয় তিওয়ারির নির্দেশে সদর এসডিপিও-২ রাজেশ কুমারের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়েছে। আহত বিজেন্দ্র নাথ তিওয়ারি পটনায় চিকিৎসাধীন আছেন।

তোলাবাজি-সহ একাধিক অভিযোগ, গলায় বেল্ট-জুতোর মালা পরিয়ে ঘোরানো হল তারকেশ্বরের প্রাক্তন চেয়ারম্যানকে

আলিমুদ্দিনের পর এবার শমীক ভট্টাচার্যের দরবারে প্রসেনজিৎ, কারণ কী?

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

লন্ডনে পাক-অভিনেত্রীর জন্মদিনে উল্লাসে মাতলেন সারা-শর্মিলা, ভিডিও ঘিরে নিন্দার ঝড়

লোধাশুলিতে জাতীয় সড়কের ধারে অবৈধ দখল উচ্ছেদ অভিযান শুরু প্রশাসনের

বেতন বৃদ্ধি করলেও সিভিক ভলান্টিয়ারদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

বিধানসভায় গেরুয়া আবিরে হোলি খেলায় মেতে উঠলেন সরকারি কর্মচারীরা

খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার অভিষেক ঘনিষ্ঠ দাপুটে তৃণমূল নেতা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

রাজ্যের সরকারি কর্মীদের জন্য সুখবর, ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মদিনে ছুটি

রাজ্যে নতুন ক্রীড়া বিশ্ববিদ্যালয়, জাতীয় স্তরে পদকজয়ীদের সরকারি চাকরি

কলেজ ছাত্রীদের জন্য ৫০ হাজার টাকা আর্থিক অনুদান, ঘোষণা অর্থমন্ত্রীর