৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

রেস্তোরাঁর কর্তৃপক্ষের দাবি, তাঁদের এই রেস্তোরাঁর সাফল্য লুকিয়ে রয়েছে মুরগি ভাজার তেলের মধ্যে। যা ৬৬ বছর ধরে বদলানো হয়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬৬ বছর ধরে একই তেলে রান্না, তা সত্ত্বেও যুগের পর যুগ সুনাম অর্জন করে চলেছে জাপানের এই রেস্তোরাঁ। কথা হচ্ছে, জাপানের সিজুকা শহরের একটি ফ্রায়েড চিকেন রেস্তোরাঁ, ওয়াকাতোরিকে নিয়ে। রেস্তোরাঁর কর্তৃপক্ষের দাবি, তাঁদের এই রেস্তোরাঁর সাফল্য লুকিয়ে রয়েছে মুরগি ভাজার তেলের মধ্যে। যা ৬৬ বছর ধরে বদলানো হয়নি। তাতেই বাজিমাত করছে রেস্তোরাঁটি, এমনকি জাপান ফ্রাইড চিকেন গ্র্যান্ড প্রিক্সে একটি স্বর্ণপদকও জিতেছে। কিন্তু আশ্চর্যজনক বিষয় হল, এতদিনের ব্যবহার করা তেলে কিছু রান্না করলেই গ্রাহকদের পেটের সমস্যা হওয়ার কথা, তা না হয়ে বরং দিনের পর দিন এর জনপ্রিয়তা বাড়ছে? এটা কীভাবে সম্ভব?

এই বিষয়ে রেস্তোরাঁ মালিক জানিয়েছেন, ১৯৬০ সালে রেস্তোরাঁটি খোলার পর থেকে অবিচ্ছিন্নভাবে একই তেলে রান্না হচ্ছে। ভাজার তেল কখনই পুরোপুরি ফেলে দেওয়া হয়নি। সেই কারণেই এই রেস্তোরাঁর ফ্রাইড চিকেনের স্বাদ এত সুস্বাদু। ‘পুরোনো তেল’ ফ্রাইড চিকেনকে এমন এক ‘সুগন্ধ’ ও ‘অসাধারণ স্বাদ’ দেয় যা নতুন তেল দিয়ে তৈরি করা সম্ভব নয়। সেই কারণেই রেস্তোরাঁটিকে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে। তবে রেস্তোরাঁ মালিকের বক্তব্যের ভিডিওটি ভাইরাল হতেই নেটমহলে বিতর্কের সৃষ্টি হয়েছে। অনেকেই দাবি করেছেন যে, ৬৬ বছরের পুরোনো তেলে মুরগি ভেজে ওয়াকাতোরি রেস্তোরাঁ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।

তবে বিতর্কের ঝড় উঠতেই রেস্তোরাঁটি স্পষ্ট করেছে যে, এই তেল প্রতিদিন পরিষ্কার করা হয়। প্রতি রাতে, রেস্তোরাঁর কর্মীরা মাংসের টুকরো ও ময়লা দূর করার জন্য সাবধানে তেল ছেঁকে নেন। পুরোনো তেলের সামান্য পরিমাণ ফ্লেভার হিসেবে রেখে দেওয়া হয়। ভাজার জন্য নতুন তেলের মধ্যেই খানিকটা পুরনো তেল মেশানো হয়। যার ফলে তেলের গুণমান বজায় থাকে। তাই এতে চিন্তার কোনও কারণ নেই। যদিও পুরোনো ভাজার তেল জমিয়ে রেখে তাতে নতুন তেল যোগ করার আইডিয়াটি বহুদিনের। জাপানের টোকিওর বিখ্যাত রেস্তোরাঁ ওটাফুকুতে ব্যবহৃত হয় ওডেন স্যুপটি। যেটি ৭০ বছরেরও বেশি সময় ধরে একই স্যুপ ব্যবহার করে তৈরি হচ্ছে। সেই পন্থাই অবলম্বন করেছে ওয়াকাতোরি।

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের