‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রীকে নিজের হাতে আঁকা ছবি দিলেন অশোকনগরের দশম শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনের দশম শ্রেণির ছাত্রী সুইটি মণ্ডল নিজের হাতে এঁকেছেন মুখ্যমন্ত্রীর ছবি। বুধবার (২৪ জুন) সেই ছবি হাতে নিয়ে দিদি, জামাইবাবু এবং মাকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হন সুইটি। ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রীর নজর এড়ায়নি। ওই ছাত্রীকে ডেকে নিয়ে ছবি গ্রহণ করেন মুখ্যমন্ত্রী এবং আশীর্বাদও দিলেন। তাতেই আপ্লুত ছাত্রী সহ গোটা পরিবার। ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী যেভাবে তাকে সময় দিয়েছেন, তার ছবি নিয়েছেন তাতেই রীতিমতো আনন্দিত ওই ছাত্রী। কোনও দাবি নিয়ে নয় স্রেফ নিজের হাতে আঁকা ছবি দিয়ে আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরলেন ওই ছাত্রী।

অন্যদিকে,সৌমেন মাইতি(Soumen Maity) পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। বজবজের একটি মেডিকেল কলেজে ভর্তি হন। অভিযোগ সেই মেডিকেল কলেজে দুর্নীতি হয় তাঁর সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানকার স্থানীয় বিধায়কের বিরুদ্ধে অভিযোগ নিয়ে বুধবার হাজির হন মুখ্যমন্ত্রীর দরবারে। ওই ছাত্র অভিযোগ করেন, তিনি মানস রঞ্জন ভুঁইয়ার (Manas Ranjan Bhunia) কাছেও গিয়েছিলেন। তবে মেডিকেল পড়ুয়া পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হওয়ায় তাদেরকে শুনতে হয় মীরজাফর। তারা নাকি বিজেপির দালাল। বিজেপিকে ভোট দেয়।পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হওয়ায় তিরস্কার জুটেছিল তাদের কপালে। মুখ্যমন্ত্রীর কাছে তার প্রতি যে অন্যায় হয়েছে তার সুবিচার দাবি করেন ওই মেডিকেল পড়ুয়া ছাত্র।

মুখ্যমন্ত্রী তার অভিযোগ গুরুত্বস হকারে শুনেছেন এবং ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। এর পাশাপাশি, এক মহিলা হাজির হন এদিন মুখ্যমন্ত্রীর (CM) জনতার দরবারে। তিনি জানান,স্বামী কাজ করতেন বিধাননগর পুলিশের মোটর ট্রান্সফার ডিপার্টমেন্টে। সাত বছর আগে মারা গিয়েছেন। কিন্তু তাঁর চাকরি এখনও হয়নি। বারবার পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে যোগাযোগ করলেও সুরাহা মেলেনি। চাকরি পাননি। মুখ্যমন্ত্রী তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে জানিয়েছেন। স্বামীর ক্যান্সারের চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রীর জনতার দরবারে সাহায্যের আবেদন নিয়ে হাজির হয়েছিলেন কলকাতার সুকিয়া স্ট্রিটের এক বাসিন্দা। 

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

ধাক্কা ভারতীয়দের! এইচ-১বি ভিসায় ১ লাখ ডলারের বেশি ফি কার্যকরের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের

ছাত্রকে শাসনের ‘মাশুল’, স্কুলে ঢুকে দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন অভিভাবক!

এলআইসির স্কিমে ম্যাজিক রিটার্ন! ১৭২ টাকা করে জমিয়ে পান ২৮.৫ লক্ষ টাকা

ধ্রুব জুরেলের হাতে ‘জয় জওয়ান, জয় কিষাণ’ ট্যাটু, নেপথ্যের গল্প চোখে জল আনবে

বিশ্বকাপ জয়ের আশা শেষ, আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিলেন হরমনপ্রীতরা

‘ধর্ম-বর্ণ দেখে অন্নপূর্ণার টাকা দেওয়া হচ্ছে না’, মমতার দাবি খারিজ মুখ্যমন্ত্রীর

নিম্নচাপের প্রভাবে গোটা সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

বাংলায় কমবে চিনির দাম? বিরাট কথা বললেন শুভেন্দু

টিকটিকি কামড়েছে! আতঙ্কিত না হয়ে দ্রুত করুন এই ৩টি কাজ

পঞ্জাবে বিধানসভা নির্বাচনে শিরোমণি অকালি দলের সঙ্গে জোটে যাবে না বিজেপি