আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

আজ বৃহস্পতিবার (২৫ জুন) নির্জলা একাদশী। হিন্দুধর্মে পালিত সমস্ত একাদশীর মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বৃহস্পতিবার (২৫ জুন) নির্জলা একাদশী। হিন্দুধর্মে পালিত সমস্ত একাদশীর মধ্যে নির্জলা একাদশী সবচেয়ে গুরুত্বপূর্ণ। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত এই একাদশী ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়। বলা হয়, এই দিনে দান করা এবং স্নান করার বিশেষ তাৎপর্য রয়েছে। যাঁরা সারা বছর একাদশীর উপবাস পালন করেন না, তাঁরা যদি এই দিনে যথাযথ আচার-অনুষ্ঠানের মাধ্যমে ভগবান বিষ্ণুর পুজো করেন, তবে তাঁরা কাঙ্ক্ষিত ফল লাভ করবেন। তার আগে জেনে নিন এই দিনে কী করা উচিত, কী করা উচিত নয়…

নির্জলা একাদশীতে কী করণীয়?

নির্জলা একাদশীর ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করুন। দেবতাকে হলুদ ফল ও মিষ্টি নিবেদন করুন। জলযুক্ত ফল বা হলুদ জিনিস দান করুন। বাড়ি পবিত্র রাখুন। ভগবান বিষ্ণুর ধ্যান করুন, স্তোত্র পাঠ করুন এবং পবিত্র নদীতে স্নান করুন।

নির্জলা একাদশীতে কী করবেন না?

রাগ, মিথ্যা কথা বলি ও তর্ক পরিহার করুন। ডিম, মাংস ও মদ্যপান পরিহার করুন। ভাত খাবেন না। রসুন ও পেঁয়াজের মতো আমিষ খাবার খাবেন না। আপনার দোরগোড়ায় আসা কোনও ব্যক্তি বা জীবজন্তুকে অসম্মান করবেন না।

পুজোর নিয়মকানুন

নির্জলা একাদশী, গতকাল রাত ৮.০৯ মিনিট থেকে শুরু হয়েছে, শেষ হবে আজ রাত ৯.১৪ মিনিট নাগাদ। এর ব্রহ্ম মুহুর্ত, ভোর ৪.০৫ থেকে ৪.৪৫ মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহুর্ত, ১১.৫৬ মিনিট থেকে ১২.৫২ মিনিট পর্যন্ত। রবি যোগ, ভোর ৫.২৫ মিনিট থেকে বিকেল ৪.২৯ মিনিট পর্যন্ত। এদিন সকালে স্নান করে হলুদ রঙের পোশাক পরুন। তারপর, একটি পরিষ্কার কাপড়ে ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবি বসান। পুজোর সময় ধূপ, প্রদীপ, ফল এবং হলুদ মিষ্টি নিবেদন করুন। ভগবান বিষ্ণুকে তুলসী পাতা মেশানো ক্ষীর নিবেদন করুন। পূজা শেষে বিষ্ণু মন্ত্র জপ করুন। তারপর, দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আরতি করুন। এরপর নিজের মনের ইচ্ছা ভগবানকে জানান।

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের