কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি: যারা ট্রেকিং করতে ভালবাসেন, তাদের কাছে মহারাষ্ট্রের ‘লোহাগড় দুর্গ’ ( Lohagad Fort) অন্যতম আকর্ষণের কেন্দ্র। এই ঐতিহাসিক দুর্গ দেখে মুগ্ধ হন প্রকৃতিপ্রেমী এবং পর্যটকরা। পাহাড়, মেঘ, সবুজে ঘেরা জায়গা আর ইতিহাসের মেলবন্ধনে লোহাগড় যেন এক অন্য জগতের সন্ধান দেয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩,৩৮৯ ফুট উচ্চতায় অবস্থিত লোহাগড় দুর্গ বহু শাসকের দখলে থেকেছে। মরাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছত্রপতি শিবাজি মহারাজের সঙ্গেও জড়িয়ে রয়েছে এই দুর্গের ইতিহাস। একসময় যুদ্ধজয়ের ধনসম্পদ সংরক্ষণের জন্যও ব্যবহার করা হত এই দুর্গকে। তবে এই জায়গা সম্প্রতি চর্চার কেন্দ্রে উঠে এসেছে একটি হত্যাকাণ্ডকে ঘিরে। সিয়া গোয়েল নামের এক তরুণী তার প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে লোহাগড় ফোর্ট থেকে তাঁর হবু স্বামী কেতন আগরওয়ালকে ধাক্কা মেরে ফেলে খুন করেছে।  হাড়হিম করা সেই ঘটনার পর গোটা দেশের মানুষের মুখে মুখে ঘুরছে এই জায়গার নাম। জেনে নিন কীভাবে যাবেন লোহাগড়ে-

মুম্বই এবং পুণে উভয় স্থান থেকেই লোহাগড় দুর্গে সহজে পৌঁছানো যায়। এই জায়গা ট্রেকার এবং ইতিহাসপ্রেমীদের জন্য একটি জনপ্রিয় স্থান। সড়ক, রেল এবং আকাশপথে সব মাধ্যমেই যাওয়া যায়।

সড়ক পথে কীভাবে যাবেন

সড়কপথে গেলে লোহাগড়ের দুরত্ব মুম্বই থেকে প্রায় ১০০ কিমি এবং পুণে থেকে ৬০ কিমি। পর্যটকরা মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ে ধরে লোনাভালা যেতে পারেন এবং তারপর ট্রেকের বেস ভিলেজ মালাভলিতে গাড়িতে করে যেতে পারেন। পুণে থেকে লোনাভালা এবং মালাভলি যাওয়ার জন্য বাস ও ট্যাক্সি পাওয়া যায়। লোনাভালা থেকে অটো এবং ট্যাক্সি ভাড়া করলে পর্যটকরা মালাভলি পৌঁছে যাবেন। এই রাস্তা দিয়ে গেলে ট্রেকের দূরত্ব কমে যায়।

রেলপথে কীভাবে যাবেন

যারা ট্রেনে ভ্রমণ করবেন, তাদের জন্য নিকটতম রেল স্টেশন হল মালাভলি, যা দুর্গ থেকে মাত্র ৫ কিমি দূরে অবস্থিত। ১০ কিমি দূরে অবস্থিত লোনাভালা রেলস্টেশনটি মুম্বই-পুণে রুটের একটি প্রধান কেন্দ্র। পর্যটকরা লোনাভালা থেকে মালাভলি যাওয়ার জন্য লোকাল ট্রেন নিতে পারেন অথবা ট্যাক্সি ভাড়া করতে পারেন।

বিমান পথে কীভাবে যাবেন

নিকটতম বিমানবন্দর হল পুণে আন্তর্জাতিক বিমানবন্দর, যা লোহাগড় দুর্গ থেকে ৭০ কিমি দূরে অবস্থিত। বিমানবন্দরে নেমে পর্যটকরা লোনাভালা এবং মালাভলি যাওয়ার জন্য বাস, ট্যাক্সি বা ট্রেন ব্যবহার করতে পারেন। তাছাড়াও ১০০ কিমি দূরে অবস্থিত মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকেও যাওয়া যায়। মালাভলি ৫ কিমি দীর্ঘ ট্রেকের পথ ধরে দুর্গটিতে পৌঁছে যাওয়া যাবে।

যাওয়ার উপযুক্ত সময় 

লোহাগড় দুর্গ ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। এই সময়ে আবহাওয়া শীতল ও মনোরম থাকে। বর্ষার পর চারপাশ সবুজে সতেজ থাকে। কুয়াশাচ্ছন্ন পাহাড় আর নির্মল আকাশ এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। এই ঋতুটি প্রকৃতিপ্রেমীদের জন্য আদর্শ। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষার সময়ে বহু পর্যটকের আসেন।  জলপ্রপাত ও ঝর্ণা প্রাকৃতিক সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। তবে, পথগুলো পিচ্ছিল এবং হাঁটার জন্য কঠিন হতে পারে। তাই পর্বত আরোহণের সময় ট্রেকারদের সতর্ক থাকা উচিত। 

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ফের ইরানে ভয়াবহ মার্কিন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য

ডাক্তারের চেম্বারে গেলেই বেড়ে যায় রক্তচাপ? ‘হোয়াইট কোট সিনড্রোম’ নিয়ে সতর্ক হোন

জয়েন্টে ব্যথা ও শক্তভাব! জেনে নিন কোন পাঁচ উপাদানে মিলবে উপশম?

সাতসকালে মেট্রোয় বিপত্তি, কালীঘাটে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা

৮,০০০mAh ব্যাটারি যুক্ত নয়া স্মার্টফোন আনছে OnePlus

সাতসকালে কালীঘাটে মেট্রোর সামনে আত্মহত্যার চেষ্টা, চরম ভোগান্তিতে যাত্রীরা

প্রতিদিন লবঙ্গ খাচ্ছেন! জানেন শরীরে মিলতে পারে কি উপকার?

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

কেতন আগরওয়াল হত্যাকাণ্ডে নাম জড়ানো ‘লোহাগড়’ দুর্গ ঘুরে আসুন

তিন রাশির জাতকদের সম্পর্কে সজাগ থাকুন, বিশ্বাস করলেই….

বেতন বৃদ্ধি বা পদোন্নতি চান? অফিসের ডেস্ক থেকে আজই সরান এই জিনিসগুলি