কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

আজ শুক্রবার (২৬ জুন) গ্রেফতার হওয়া ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারকে ক্যানিং থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রেফতার তৃণমূলের আরও এক নেতা। আবারও সেই ‘ডিম থেরাপি’র ছবি। আজ শুক্রবার (২৬ জুন) ধৃত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইন্দ্রজিৎ সর্দারকে ক্যানিং থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার পথে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। ধৃতকে ঘিরে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা এবং বিজেপি কর্মীরা। যার ফলে ক্যানিং থানার সামনে উত্তেজনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রের খবর, আজ সকাল থেকেই ক্যানিং থানার সামনে জড়ো হচ্ছিলেন বিজেপির কর্মী ও সমর্থকেরা। থানার সামনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষের একাংশ। যখন ইন্দ্রজিৎকে থানা থেকে বের করে জিপে তোলা হয়, তখন তাঁকে লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দিতে থাকেন সেখানে উপস্থিত জনতা। বিক্ষোভকারীদের হাতে ডিম দেখে ছুটে পুলিশের গাড়িতে উঠে পড়েন ধৃত তৃণমূল উপপ্রধান। কিন্তু তাতেও রক্ষা পাননি তিনি। পিছন থেকে ইন্দ্রজিতের মাথায় কাঁচা ডিম ছোড়েন বিক্ষোভ কারীরা। দ্রুত উত্তেজনা ছড়ায়। পুলিশ বাহিনী মোতায়েন করেও পরিস্থিতি নিয়ন্ত্রন করা যাচ্ছিল না। অভিযোগ, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন ইন্দ্রজিৎ সর্দার এলাকায় দাদাগিরি করে বেড়াতেন। সাধারণ মানুষকে ভয় দেখানো ছাড়াও কাটমানি, তোলাবাজি, মারধর, বেআইনি অস্ত্র মজুত-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

২০২১ সালে ভোট পরবর্তী হিংসাতেও তাঁর নাম জড়িয়ে রয়েছে। বিক্ষোভকারী দের দাবি, বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ করা সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। তবে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই তিনি গায়েব ছিলেন। অবশেষে বৃহস্পতিবার রাতে কলকাতা থেকে তাঁকে অস্ত্র সমেত গ্রেফতার করে পুলিশ। তাঁকে ক্যানিং নিয়ে যাওয়া হয়। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আপাতত অস্ত্র মামলার পাশাপাশি তাঁর বিরুদ্ধে থাকা অন্যান্য অভিযোগের ভিত্তিতে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হবে।

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

নর্দমা থেকে পচা-গলা মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য ডানকুনিতে

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের

বৃষ্টিতে ভাসছে জগাছা, জলবন্দি এলাকায় দাঁড়িয়ে সমস্যা সমাধানের আশ্বাস রুদ্রনীলের

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

জোড়া ভূমিকম্পে মৃত্যুপুরী ভেনিজুয়েলা, চিন্তা বাড়ল ভারতের!

বিশ্বকাপে জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ায় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

‘ভারতের মাটিতেই মরতে চাই’, ৯৪ বছরে ভারতীয় নাগরিকত্ব নিলেন মার্কিন নিবাসী বৃদ্ধা