সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

Share:

নিজস্ব প্রতিনিধি: থানায় যেতে গেলে কাটতে হবে সাঁতার! জল জমার কারণে নিত্য কাজও পণ্ড হচ্ছে পুলিশ আধিকারিকদের। একটু বৃষ্টি হলেই জল গোড়ালি থেকে হাঁটুর কাছাকাছি পৌঁছে যায়। উত্তর ২৪ পরগনার হাবড়া থানা চত্বরে এমনই পরিস্থিতি। একটু ভারী বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ছে হাবড়া থানা চত্বর। যার ফলে সাধারণ মানুষ থেকে পুলিশকর্মী সকলেই পড়ছেন বিপাকে। কোনও অভিযোগ বা মামলা দায়ের করতে গেলে জল পেরিয়েই যেতে হচ্ছে আমজনতাকে। তবে এটা নতুন নয়, বর্ষাকাল আসলেই হাবড়া থানা চত্বরে এমন দৃশ্য দেখা যায়। পুর প্রশাসনের দাবি, হাবড়া থানা সংলগ্ন এলাকাটি তুলনামূলকভাবে নিচু হওয়ায় বৃষ্টির সময়ে কিছুটা জল জমে। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যা চলছে স্থায়ী সমাধানের কোনও চেষ্টাই করে না পুরসভা। কীভাবে নিকাশি ব্যবস্থার সমাধান করা যায়, সেই বিষয়ে কোনও হেলদোল নেই পুরসভার।

আরও পডুন: অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

তৃণমূল জমানায় কোনও সুরাহা হয়নি। এলাকাবাসী তাই বিজেপি সরকারের দিকেই তাকিয়ে। এই বিষয়ে বিজেপির স্থানীয় নেতা বিপ্লব হালদার জানিয়েছেন, ‘জল জমার সমস্যার বিষয়টি পূর্ববর্তী সরকারের সময় থেকেই হয়ে আসছে। পুরসভা এই সমস্যা দেখা সত্বেও কোনও ব্যবস্থা নেয় নি। চোখ বুজে ছিলেন এলাকার বিধায়ক। বিষয়টি নিয়ে আমাদের দলীয় বিধায়ক দেবদাস মণ্ডলকে জানাব। আশা করি সমস্যার সমাধান হবে। মানুষের জন্যই কাজ করবে আমাদের সরকার।’

মৃত সাপ মুখে নিয়ে স্টান্ট, ভয়ঙ্কর পরিণতি যুবকের, ভয়াবহ ঘটনা যোগী রাজ্যে

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ফের বেঙ্গল কেমিক্যালের পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত ব্যক্তির দেহ, তদন্তে পুলিশ

স্পেনের ম্যাচের আগেই উরুগুয়ে শিবিরে গৃহযুদ্ধ, কোচের বিরুদ্ধে বিদ্রোহ ফুটবলারদের

‘হুইলচেয়ারে দিন কাটত’, হিপ সার্জারির কঠিন সময় নিয়ে মুখ খুললেন তান্নাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

শুক্রেও প্রবল ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের