মিথুনে বুধের সরাসরি গোচর, কর্মক্ষেত্রে উন্নতির দরজা খুলবে ৩ রাশির জাতকদের

জ্যোতিষ শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি অত্যন্ত বিরল। বুধের পশ্চাৎমুখী তথা উল্টো দশায়, প্রায়শই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্রহের গতিবিধি আমাদের দৈনন্দিন জীবনে সরাসরি প্রভাব ফেলে। যার ফলে, আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। কর্মজীবনের উপরেও সরাসরি প্রভাব পড়ে। গ্রহের মধ্যে বুধকে বুদ্ধি, বাকশক্তি, যোগাযোগ, যুক্তি এবং ব্যবসার প্রতিনিধি বলা হয়। আগামী ২৪ জুলাই ভোর ৩:৫৪ মিনিট নাগাদ বুধ মিথুন রাশিতে মার্গী হবে অর্থাৎ সরাসরি গমন করবে। জ্যোতিষ শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে এই ঘটনাটি অত্যন্ত বিরল। বুধের পশ্চাৎমুখী তথা উল্টো দশায়, প্রায়শই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কর্মক্ষেত্রে বাধার সৃষ্টি হয়। কিন্তু যখন বুধ বক্রী থেকে মার্গী হয় অর্থাৎ সরাসরি গতি শুরু করে, তখন এই অসুবিধাগুলো দূর হতে শুরু করে। ব্যাঙ্কিং, শেয়ার বাজার ক্ষেত্রের সঙ্গে যুক্ত জড়িতদের জন্য এই সময়টি অত্যন্ত ফলপ্রসূ। গণনা অনুসারে, বুধের এই গোচরের কারণে তিনটি রাশির ভাগ্য বিশেষভাবে উজ্জ্বল হতে চলেছে। তারা কারা, জেনে নিন…

মিথুন রাশি: আপনার রাশিতে বুধের সরাসরি গতি শুরু হচ্ছে, যা আপনার ব্যক্তিত্বকে আরও উন্নত করবে। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পেতে পারেন। পৈতৃক সম্পত্তি থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস তৈরি হবে।

সিংহ রাশি: আপনার রাশিচক্রের লাভ ঘরে বুধের অবস্থান, যার ফলে আপনার আয়ে উন্নতি হবে। আপনি যদি ব্যবসায়ী হন, তবে নতুন গ্রাহক পেতে পারেন। দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান হবে।

বৃশ্চিক রাশি: এই গ্রহের গোচর অপ্রত্যাশিত আর্থিক লাভের পথ খুলে দেবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। যদি আপনি দীর্ঘদিন ধরে যানবাহন বা জমি কেনার কথা ভেবে থাকেন, তবে আপনার ইচ্ছা পূরণ হবে।

প্রতিকার: এই সময়ে আপনার কথায় সংযম অনুশীলন করুন। ভগবান গণেশের পূজা করুন। বুধবার মুগ ডাল দান করাও অত্যন্ত শুভ। মনে রাখবেন, আপনার কঠোর পরিশ্রম আপনাকে চূড়ান্ত সাফল্য এনে দেবে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ