নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২৫ বছর বয়সী ভারতীয় তরুণীর

ফের বিদেশের মাটিতে ভারতীয় তরুণীর মৃত্যু। নিউইয়র্কের উত্তরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী ভারতীয় পড়ুয়ার।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিদেশের মাটিতে ভারতীয় তরুণীর মৃত্যু। নিউইয়র্কের উত্তরে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৫ বছর বয়সী ভারতীয় পড়ুয়ার। যিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ছিলেন। নিউইয়র্কের পেস ইউনিভার্সিটিতে সদ্য বিজনেস স্টাডিজে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন প্রসন্ন আতলুরি নামে ওই তরুণী। জানা গিয়েছে, সম্প্রতি তিনি গাড়ি করে নিউইয়র্কের একটি মন্দিরে ভ্রমণে যাচ্ছিলেন। রাস্তার মাঝপথেই তাঁর গাড়িকে পিছনে থেকে ধাক্কা দেয় অন্য একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। তাঁর মৃত্যুতে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে তাঁর অন্ধ্রপ্রদেশের পরিবার। তরুণীর সঙ্গে তাঁর কয়েকজন বন্ধুবান্ধবও ছিলেন।

পুলিশের কথায়, তরুণীর গাড়িটি যখন একটি ট্রাফিক সিগন্যালে অপেক্ষা করছিল, তখনই একটি দ্রুতগামী গাড়ি তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাটি ঘটেছে, গত ৫ জুলাই। দুর্ঘটনায় আতলুরির সঙ্গে ভ্রমণকারী আরও একজন মহিলারও মৃত্যু হয়েছে। অন্য একজনকে গুরুতর অবস্থার উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, আতলুরির জন্ম অন্ধ্রের এনটিআর জেলার ইব্রাহিমপাতনাম মণ্ডলের মুলাপাড়ু গ্রামে। তাঁর বাবা একজন সাধারণ কৃষক। মায়ের একটি ছোট ব্যাগ তৈরির কারখানা রয়েছে। অনেক কষ্ট করে টাকা জোগাড় করে তাঁকে বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছিলেন তাঁরা। তিনি ছিলেন তাঁর পরিবারের স্তম্ভ এবং মানসিক সমর্থন ও আর্থিক ভরসার জায়গা।তাঁর পরিবার তাঁর উপর নির্ভরশীল ছিল।

সম্প্রতি আতলুরি আমেরিকায় পড়াশোনা শেষ করে চাকরির সন্ধান করছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হল না তাঁর। এই মর্মান্তিক ঘটনার পর, আতলুরির তুতো ভাই রবি কুমার তাঁর মরদেহ ভারতে ফিরিয়ে আনার জন্য তহবিল সংগ্রহ করছে। যাতে তাঁর বাবা-মাকে আর্থিক সাহায্য করা যায়। যদিও আতলুরির তুতো ভাইয়ের এই উদ্যোগ ব্যাপক সমর্থন পেয়েছে। এখনও পর্যন্ত ৭৫,০০০ ডলারের মধ্যে ৪০,০০০ ডলারেরও বেশি সাহায্য পেয়েছেন মৃত তরুণীর পরিবার। যেটিতে তাঁর শেষকৃত্য, তার মরদেহ ভারতে পাঠানোর পরিবহন খরচ, পরিবারের সদস্যদের যাতায়াত ব্যয় এবং তার বকেয়া ছাত্র ঋণ পরিশোধের জন্য ব্যবহৃত হবে।

বৃষ্টির দিনে জমে যাবে সন্ধ্যা, বানিয়ে ফেলুন মুচমুচে এঁচোড়ের কাবাব

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

কবে ‘যোগিনী’ একাদশী, জানুন উপবাস পালনের নিয়ম-কানুন, পুজোর শুভ সময়…

নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়েই কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে ফ্রান্স

দুঃসংবাদ মরক্কো শিবিরে, সেরা গোলদাতা ছাড়াই নামতে হচ্ছে ফ্রান্সের বিরুদ্ধে

নিউটাউনে আদানিদের হাসপাতালে গরিবদের জন্য ১০০০ বেড, ঘোষণা শুভেন্দুর

বেসনের নয় ময়দার লাড্ডু বানান, মুখে দিলেই গলে যাবে

‘ফৌজি’র সেটে রাজেশ শর্মাকে বিষাক্ত পোকার কামড়, উচ্চপর্যায়ের তদন্ত চাইল AICWA

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

ইরানের চাবাহার বন্দরে বড়সড় হামলা চালাল মার্কিন সেনা

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের

মহার্ঘ এলপিজি, তার মাঝেই নদীতে ভেসে গেলে তিন হাজার গ্যাসের সিলিন্ডার!