অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বহুল চর্চিত গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি নির্মাণের মূল উদ্যোক্তা হরিদাস চন্দ্র দাস (৩৬)-কে গ্রেফতার করেছে সিআইডি। বিদেশে অর্থ পাচারের অভিযোগে রবিবার (১২ জুলাই) গভীর রাতে উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। ওই গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মন্দির সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

সম্প্রতি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির চত্বরে এশিয়ার বৃহত্তম রাম মূর্তি নির্মাণের কাজ শুরু করে দেশজুড়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন হরিদাস চন্দ্র দাস। যদিও মৌলবাদীদের হুমকির মুখে মাঝপথেই ওই মূর্তি নির্মাণের কাজ বন্ধ করে দেয় পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘অভাবের সংসারে জন্ম হরিদাসের। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ সন্তান। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষে ভারতে পাড়ি জমান। দীর্ঘদিন পর ২০২৪ সালে তিনি এলাকায় (পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামে) ফিরে আসেন। এরপর গ্রামের শ্রী শ্রী কালী মন্দিরের পুরাতন অবকাঠামো পরিবর্তন করে আধুনিকীকরণের উদ্যোগ নেন। মন্দির কমিটির সভাপতি হন। ২০২৫ সালের মে মাসে গ্রামের শ্রী শ্রী কালী মন্দিরের পুরাতন অবকাঠামো পরিবর্তন করে আধুনিকীকরণের কাজ শুরু হয়।

সম্প্রতি মন্দির চত্বরে ৮১ ফুট উঁচু রাম মূর্তি নির্মাণ কাজ শুরু করেন। ওই নির্মাণ কাজের অর্থের উৎস নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। রাম মূর্তি অপসারণ ও হরিদাসকে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করে কট্টর মুসলিম সংগঠনগুলো।

প্রসঙ্গত, শেখ হাসিনা জমানায় ২০২২ সালের ৭ নভেম্বর জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব যৌথ অভিযানে রাজধানীর বনানী থেকে হরিদাসকে গ্রেফতার করেছিল। প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসারের ভুয়ো পরিচয়ে টেন্ডারবাজি ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হয়। সাংবাদিক সম্মেলনে র‍্যাবের তরফে জানানো হয়েছিল, ‘হরিদাস অবৈধভাবে ভারতে গিয়ে সেখানে এক আত্মীয়ের মাধ্যমে পঞ্চায়েত প্রধানের কাছ থেকে শংসাপত্র সংগ্রহ করেন। পরে স্থানীয় একটি বিদ্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করেন। ২০১০ সালে তিনি ঢাকার উত্তরা এলাকায় এসে পুরাতন এসি মেরামত ও কেনা বেচার ব্যবসা শুরু করেন। বিয়ে করার জন্য ২০১৯ সালে ধর্মান্তরিত হন। হরিদাস চন্দ্র দাস থেকে তাওহীদ ইসলাম নাম গ্রহণ করেন।’

এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না রাজেশ শর্মা, শরীরের অবস্থা কেমন অভিনেতার?

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?

ইমতিয়াজ আলির ছবিতে ‘মাস্কারা’ গেয়ে চর্চায় হুগলির মেয়ে নীলাঞ্জনা, কীভাবে সুযোগ পেলেন?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মন্ত্রীর সামনে কার ধরে ক্ষমা চাইলেও রেহাই নেই, গুমায় গ্রেফতার রেশন ডিলার

রাজ্যে গুন্ডাদমন আইনে স্থগিতাদেশের আর্জি, কলকাতা হাইকোর্টে মামলা দায়ের

একসময়ে চিকিৎসার সামর্থ্য ছিল না, বর্তমানে ধনকুবের মেসির সম্পত্তি কত, জানেন?

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে প্রাণ হারালেন ১০ হাজারের বেশি মানুষ

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

নিয়োগ দুর্নীতি মামলায় রক্ষাকবচ পেলেন মানস ভুঁইয়া, হাইকোর্টে মিলল সাময়িক রেহাই

রাম মন্দিরের অনুদান কাণ্ডে কড়া সুপ্রিম কোর্ট, SIT-কে রিপোর্ট জমার নির্দেশ