রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

Share:

নিজস্ব প্রতিনিধি: নিরামিষ রান্নায় এক চিমটে হিং যেন স্বাদ ও গন্ধের জাদু! ডাল, ছোলা, আলুর দম বা বিভিন্ন সবজির পদ হিংয়ের সুবাস খাবারের স্বাদকে কয়েকগুণ বাড়িয়ে দেয়। কিন্তু অনেকেই অভিযোগ করেন, ভাল মানের হিং ব্যবহার করেও রেস্তোরাঁর মতো গন্ধ আসে না, বরং রান্নায় তেতো স্বাদ চলে আসে। এর মূল কারণ লুকিয়ে রয়েছে হিং দেওয়ার সময়ে। হিং অত্যন্ত সংবেদনশীল একটি মশলা। অনেকেই ধোঁয়া ওঠা গরম তেলে প্রথমেই হিং দিয়ে দেন। এতে অতিরিক্ত তাপে হিং কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় এবং তার সুবাস নষ্ট হওয়ার পাশাপাশি রান্নায় কষা বা তেতো স্বাদ তৈরি হয়।

বিশেষজ্ঞদের পরামর্শ, যদি ফোড়ন দেওয়ার রান্না হয়, তাহলে প্রথমে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা বা অন্যান্য গোটা মশলা ভেজে নিন। এরপর আঁচ সামান্য কমিয়ে এক চিমটে হিং দিন। ৫থেকে ১০ সেকেন্ডের মধ্যেই ডাল বা সবজি কড়াইয়ে দিয়ে দিন। এতে হিং পুড়ে যাবে না এবং তার সুগন্ধ পুরো রান্নায় ছড়িয়ে পড়বে। যদি খাঁটি ডেলা হিং ব্যবহার করেন, তবে সরাসরি তেলে না দিয়ে আগে সামান্য গরম জলে গুলে নিন। রান্না প্রায় শেষের দিকে, নামানোর কয়েক মিনিট আগে সেই হিং গোলা জল তরকারিতে মিশিয়ে ঢেকে রাখুন। এতে স্বাদ ও গন্ধ আরও ভালভাবে ফুটে ওঠে।

সাদা তেলের তুলনায় সর্ষের তেল বা খাঁটি ঘিতে হিংয়ের সুবাস আরও ভালভাবে বেরিয়ে আসে। বিশেষ করে ডাল, পনির বা নিরামিষ তরকারিতে ঘি, জিরে এবং এক চিমটে হিংয়ের ফোড়ন দিলে খাবারের স্বাদ অনেকটাই রেস্তোরাঁ মানের হয়ে ওঠে। অর্থাৎ, হিংয়ের পরিমাণের পাশাপাশি সঠিক সময়ে ব্যবহার করাই সুস্বাদু রান্নার আসল চাবিকাঠি। সামান্য সতর্ক থাকলেই সাধারণ নিরামিষ রান্নাও হয়ে উঠতে পারে অসাধারণ।

পুজোর লাইনেই অঞ্জলি সারতে হবে ভক্তদের, তারাপীঠ মন্দিরের নিয়মে আর কী কী বদল হল?

স্যালাডের পাতায় লুকিয়ে থাকতে পারে বিপজ্জনক পরজীবী! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ইন্ডিয়া জোটকে ধাক্কা দিয়ে ডিলিমিটেশন বিলকে সমর্থনের পথে শরদের এনসিপি

জেনে নিন বাড়িতেই নরম তুলতুলে ছানার কোফতা বানানোর সহজ রেসিপি

একই সংস্থাকে বারবার বরাত নয়! সরকারি টেন্ডারে বড় বদল, দফতরগুলিকে কড়া নির্দেশ নবান্নের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে ইরানের হামলায় মৃত্যু নিখোঁজ ভারতীয় নাবিকের

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই! সহজ উপায়ে বানিয়ে ফেলুন তন্দুরি চিকেন রোল

গ্রেফতারি এড়াতে শর্তহীন রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক

ধর্মতলায় নয়, কালীঘাট তৃণমূলের শহিদ সমাবেশের জন্য তিনটি স্থান বেছে দিল কলকাতা হাইকোর্ট

জোর করে খাওয়ানো হোক সোনম ওয়াংচুককে! অনশনের ১৮তম দিনে আদালতে দায়ের মামলা

রাশিয়ার তেল নিয়ে স্বস্তি, ভারতের উপর শুল্ক ৫০০ থেকে ১০০ শতাংশে কমাল আমেরিকা

যৌতুকের বাইক ফেরত চাইলেন মহিলা, থানার বাইরে হাতাহাতি দম্পতির! ভাইরাল ভিডিও

রান্নায় ভুলসময় হিং দিচ্ছেন! জানেন কী সামান্য ভুলেই তেতো হয়ে যেতে পারে তরকারি?

হাইকোর্টের ধমক খেয়ে ডিজে বাজবে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতে গেলেন অভিষেক