ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আধার কার্ডে ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করতে এতদিন অনেক ক্ষেত্রেই UIDAI এনরোলমেন্ট সেন্টারে যেতে হত। তবে এবার সেই ঝামেলা থেকে মুক্তি মিলতে চলেছে। আধার কর্তৃপক্ষ বা  UIDAI-এর নতুন Aadhaar অ্যাপের মাধ্যমে ঘরে বসেই কয়েকটি সহজ ধাপে ঠিকানা ও মোবাইল নম্বর আপডেট করার সুবিধা মিলবে। এই পরিষেবা Android এবং iPhone দুই প্ল্যাটফর্মেই উপলব্ধ।

কীভাবে করবেন আপডেট?

নতুন Aadhaar অ্যাপ ব্যবহার করে মাত্র পাঁচটি ধাপে আবেদন করা যাবে—

অ্যাপ ডাউনলোড ও লগ-ইন করুন

প্রথমে স্মার্টফোনে নতুন Aadhaar অ্যাপ ইনস্টল করুন। এরপর আধার নম্বর দিয়ে লগ-ইন করে পরিচয় যাচাই (Identity Verification) সম্পূর্ণ করুন।

Address Update নির্বাচন করুন

হোম স্ক্রিন থেকে ‘Address Update’ অপশন বেছে নিয়ে নতুন ঠিকানা সঠিকভাবে লিখুন। এরপর ঠিকানার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি আপলোড করুন এবং ফেস অথেন্টিকেশন সম্পন্ন করুন। যাচাই শেষ হলে আবেদনটি UIDAI-এর কাছে পাঠানো হবে।

Mobile Number Update করুন

একইভাবে ‘Mobile Number Update’ অপশনে গিয়ে নতুন মোবাইল নম্বর লিখুন। পরিচয় যাচাই সম্পন্ন হলে আবেদন জমা হয়ে যাবে। এরপর থেকে Aadhaar সংক্রান্ত OTP ও অন্যান্য নোটিফিকেশন নতুন নম্বরেই আসবে।

ফি জমা দিন

আধারে ঠিকানা পরিবর্তনের জন্য বর্তমানে *৭৫ টাকা* ফি দিতে হবে। অ্যাপ থেকেই অনলাইনে এই অর্থ প্রদান করা যাবে।

স্ট্যাটাস ট্র্যাক করুন

আবেদন জমা পড়ার পর একটি রেফারেন্স নম্বর (URN) পাওয়া যাবে। সেই নম্বর ব্যবহার করে অনলাইনে আপডেটের অগ্রগতি দেখা যাবে।

UIDAI-এর নতুন ব্যবস্থায় Aadhaar-এর সঙ্গে ই-মেল আইডি যোগ করা বা সংশোধন করার সুবিধাও দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই পরিষেবাটি বিনামূল্যেও পাওয়া যেতে পারে বলে জানানো হয়েছে।UIDAI-এর লক্ষ্য হল আধার আপডেটের পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত এবং ডিজিটাল করা। ফলে সাধারণ মানুষকে আর ছোটখাটো তথ্য সংশোধনের জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। প্রয়োজনীয় নথি এবং স্মার্টফোন থাকলেই বাড়িতে বসে কয়েক মিনিটের মধ্যেই আবেদন করা সম্ভব।

রথযাত্রার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী, মায়াপুরে গো-সেবায় সস্ত্রীক দিলীপ

‘ওঁর জন্য ছোট্ট উপহার’, ইংল্যান্ডের বিরুদ্ধে জয় বিশেষ একজনকে উৎসর্গ করলেন মেসি

‘ওঁকে মরতে দেবেন না’, সোনাম ওয়াংচুকে নিয়ে সমাজ মাধ্যমে উদ্বেগ প্রকাশ করলেন বিশাল দাদলানি

খেলা শেষে স্টেডিয়াম সহ মাঠের বাইরে মারামারি আর্জেন্টিনা-ইংল্যান্ড সমর্থকদের, আহত একাধিক

ফুল-ফলে সেজে উঠছে মায়াপুরের জগন্নাথের রথ, অপেক্ষায় হাজার হাজার ভক্ত

মর্মান্তিক বিপর্যয়! নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ঢুকে গেল সিমেন্টবোঝাই ট্রাক, একই পরিবারে মৃত ৩

কিং কোবরাকে গলার মালা বানালেন মহিলা, বিহারের ‘সর্পকন্যা’র কাণ্ডে তোলপাড় নেটদুনিয়া

রাস্তার ধারে ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার