‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

Share:

নিজস্ব প্রতিনিধি:  ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। আর ওই জয়ের পরেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি হুঙ্কার ছুড়েছেন, ‘আমরাই অনন্য। আমরা অসম্ভবকে সম্ভব করতে জানি।’

চার বছর আগে কাতার বিশ্বকাপে জয়ী আর্জেন্টিনা দলের কোচ ছিলেন স্কালোনি।  তাঁর উপরেই ভরসা রেখেছিলেন আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের কর্তারা। সেই সিদ্ধান্ত যে ভুল নয়, তা চলতি বিশ্বকাপে বার বার প্রমাণ করে দিয়েছেন স্কালোনি। টানা দ্বিতীয়বার দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন। আগামী রবিবার যদি স্পেনকে হারিয়ে বিশ্বকাপ  জিততে পারেন লিওনেল মেসিরা, তাহলে ইতিহাসে লেখা হবে স্কালোনির নাম। এদিন আটলান্টা স্টেডিয়ামে ম্যাচ শেষের বাঁশি বাজতেই লিওনেল মেসি-এনজো ফার্নান্দেজদের পাশাপাশি উচ্ছ্বাসে মেতে ওঠেন আর্জেন্টাইন কোচও। ছোট্ট শিশুর মতো তাঁকে আনন্দে লাফাতেও দেখা যায়।

টানা দ্বিতীয়বার দলকে ফাইনালে তোলা কোচ খানিকটা আবেগাপ্লুত কঠে বলেন, ‘আমরা অনন্য। এটা অহঙ্কার নয়। হৃদয় থেকে বলছি। আমার ভাষা হারিয়ে গিয়েছে। আজ আর্জেন্টিনাবাসীর বিরাট আনন্দের মুহূর্ত। এই দল প্রতি মুহুর্তে আমাকে বিস্মিত করে। খেলোয়াড়রা দলের জন্য যা করছে, সেটা মানুষকে বোঝানো খুব কঠিন। শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে। নিজেদের সবকিছু উজাড় করে দেয়। রবিবারও আমরা জয়ের জন্য সর্বস্ব দিয়ে লড়ব।’ স্টেডিয়ামে উপস্থিত আর্জেন্টাইন সমর্থকদের কৃতিত্ব দিতেও ভুললেন না আর্জেন্টিনা কোচ। সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, ‘গ্যালারিতে থাকা এই মানুষগুলো সারাক্ষণ চি‍ৎকার করে খেলোয়াড়দের মনোবল বাড়িয়েছে। আমাদের ম্যাচ জিততে সাহায্য করেছে।’

 

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি