গুরুতর অসুস্থ রণবীর, ‘রামায়ণ’-এর ট্রেলার লঞ্চের আগে হঠাৎ কী হল নায়কের?

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লিতে ‘রামায়ণ’-এর জমকালো ট্রেলার লঞ্চের আগেই অসুস্থ হয়ে পড়লেন ‘রাম’ রণবীর কাপুর। হঠাৎ কী হল অভিনেতার? জানা গিয়েছে, চোখে গুরুতর সমস্যা হয়েছে তাঁর। কনজাংটিভাইটিসে আক্রান্ত হয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তিনি কীভাবে ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে যাবেন? এদিকে হাতে আর মাত্র কয়েকদিন! আগামী ১৮ জুলাই দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ‘রামায়ণ’-এর জমকালো ট্রেলার লঞ্চ ইভেন্ট। সেখানে ছবির পরিচালক নীতেশ তিওয়ারি-সহ ছবির একঝাঁক তারকার উপস্থিত থাকার কথা রয়েছে।

তবে জানা গিয়েছে, অভিনেতা অনুষ্ঠানে যাবে ঠিকই, কিন্তু তাঁর চোখে কালো চশমা থাকবে। তিনি প্রতিশ্রুতি পূর্ণ করবেন। প্রতিবেদন অনুযায়ী, মেয়ে রাহা কাপুরের থেকেই অভিনেতার চোখে সংক্রমণ হয়েছে। কারণ তিনি মেয়েকে এক মুহূর্ত কাছছাড়া করেন না। সাধারণ ত কনজাংটিভাইটিস ‘পিঙ্ক আই’ নামেও পরিচিত। এটি ছোঁয়াচে রোগ। ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সহজেই এটি শরীরে ছড়িয়ে পড়ে। তবে এতে চিন্তার কারণ নেই। এই অস্বস্তি সত্ত্বেও রণবীর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে যোগ দেবেন।

আগামী ১৮ জুলাই নীতেশ তিওয়ারির নয়াদিল্লির ভারত মণ্ডপমে বহু প্রতীক্ষিত এই ছবির ট্রেলার লঞ্চ হবে। পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা এই অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন। রণবীর, সাই পল্লবীর পাশাপাশি রাবণের চরিত্রে অভিনয় করা যশ এবং ভগবান হনুমানের চরিত্রে অভিনয় করা সানি দেওলেরও এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। ভারতের এই অনুষ্ঠানের পর, নির্মাতারা ছবির বিশেষ প্রদর্শনীর জন্য ২৩ জুলাই সান দিয়েগো কমিক-কনে যাবেন। জানা গিয়েছে, ৪ হাজার কোটি টাকার বাজেটে নির্মিত হয়েছে রামায়ণ। যা দুই ধাপে মুক্তি পাবে। প্রথমটি ২০২৬ সালের দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এবং এর সমাপ্তি পর্বটি ২০২৭ সালের দিওয়ালিতে মুক্তি পাবে।

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ড জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড

ধনেপাতার ডাঁটি ফেলে দিচ্ছেন? রান্নার স্বাদ দ্বিগুণ করতে ব্যবহার করুন এই ৫ উপায়ে!