প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র দুদিন বাদেই জন্মদিন ছিল। কিন্তু সেই বিশেষ দিন উদযাপন করা হল না। প্রয়াত ক্রিকেটের কিংবদন্তি স্যার গ্যারিফিল্ড সোবার্স। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর। আজ, শুক্রবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটে এক বড় অধ্যায় ছিলেন স্যার সোবার্স। বিশ্ব ক্রিকেটের আকাশে উজ্জ্বল নক্ষত্র ছিলেন তিনি। সেই নক্ষত্র আজকে মিলিয়ে গেল মহাশূন্যে। ওয়েস্ট ইন্ডিজের বারবাডোজে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সোবার্স। তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন ছেলে। ১৯৩৬ সালের ২৮ জুলাই বারবাডোজে জন্মগ্রহণ করেছিলেন স্যার গ্যারিফিল্ড সোবার্স। ক্রিকেটের মাঠে নিজের খেলার মাধ্যমে এক নতুন সংজ্ঞা তৈরি করেছিলেন তিনি। বাঁ-হাতি ব্যাটিংয়ের জাদুকর ছিলেন সোবার্স। বাঁ হাতেই ফাস্ট-মিডিয়াম ও স্পিন বল করতে দক্ষ ছিলেন তিনি। সেই প্রতিভা বিশ্ব ক্রিকেটে খুব কম লোকের রয়েছে। ব্য়াটিং-বোলিং তো বটেই ফিল্ডিংয়ে তার সময়ে সকলকে পিছনে ফেলে দিয়েছিলেন তিনি।

আরও পডুন: শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মাত্র ১৭ বছর বয়সে ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্টে অভিষেক হয়েছিল স্যার সোবার্সের। ১৯৫৪ থেকে ১৯৭৪ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে তাঁর সংগ্রহ ৮ হাজার ৩২ রান এবং ৩৪.০৩ গড়ে নিয়েছেন ২৩৫টি উইকেট। আইসিসি থেকে যে সর্বোচ্চ বার্ষিক পুরস্কার পুরুষ ক্রিকেটার দেওয়া হয়, সেটি স্যার সোবার্সের নামেই। তাঁর প্রতি সম্মান জানিয়ে নামকরণ করা হয়েছে ‘স্যার গ্যারিফিল্ড সোবার্স ট্রফি’। তাঁর অন্যতম সেরা কৃতিত্ব হল ১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস। যা ছিল তৎকালীন টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহের রান। এক দশক পর, ১৯৬৮ সালে, তিনি প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা হাঁকিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়কের দায়িত্বও সামলেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ, বারবাডোজ, নটিংহামশায়ার ও দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণিতে ৩৮৩টি ম্যাচ খেলেন সোবার্স। ৫৪.৮৭ গড়ে ২৮,৩১৪ রান করার পাশাপাশি ২৭.৭৪ গড়ে ১০৪৩টি উইকেট নিয়েছেন।

সোবার্স ৯৫টি লিস্ট ‘এ’ ম্যাচ খেললেও ওয়ানডে ক্রিকেট শুরুর সময়ে তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। ফলে এই সংস্করণে শুধু একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। সেটা ১৯৭৩ সালে হেডিংলিতে ইংল্যান্ডের বিপক্ষে। ক্রিকেটে অসামান্য অবদানের জন্য ১৯৭৫ সালে তাঁকে নাইটহুড (স্যার) উপাধিতে ভূষিত করা হয়। সোবার্স ক্রিকেট জীবনে উইকেট কিপিং ছাড়া সবকিছুই করেছেন। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব ক্রিকেট মহল।

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের