FIFA WC Final LIVE: আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর বাদে বিশ্বসেরা স্পেন

Share:

July 19, 2026 9:25 am
সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন, রবিবার সর্বদল বৈঠকে বসতে চলেছে কেন্দ্র
July 19, 2026 9:45 am
ফের রাজ্যে করোনায় আক্রান্তের হদিশ,  কলকাতার বেসরকারি হাসপাতালের ভর্তি ১০ বছরের বালক
July 19, 2026 9:55 am
বিহার থেকে আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগ, CID-র জালে মহিলা অস্ত্র পাচারকারী
July 19, 2026 9:58 am
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের অন্যতম নেতা বীর যোদ্ধা শহীদ মঙ্গল পান্ডের জন্মদিনে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
July 19, 2026 10:27 am
রাজারহাটের নারায়নপুরে বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটনায় গ্রেফতার আরও ১
July 19, 2026 10:51 am
আমূল প্ল্যান্টের আনুষ্ঠানিক শিলান্যাস করবেন অমিত শাহ 
July 19, 2026 11:07 am
আজ কলকাতায় শাহ, ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
July 19, 2026 11:18 am
সংসদে সর্বদল বৈঠকে যোগ দিতে পৌঁছলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল

July 19, 2026 11:21 am
গ্রেফতার খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা দেবাশিষ চৌধুরী, ওরফে মুনমুন
July 19, 2026 11:23 am
প্রবল বৃষ্টির সতর্কতা, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা
July 19, 2026 12:54 pm
তিনদেশের সফরের জন্য রওনা হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
July 19, 2026 12:56 pm
তৃণমূল ছাড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তপন দাশগুপ্ত
July 19, 2026 2:38 pm
রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি খতিয়ে দেখতে আলিপুরে বৈঠক শুরু করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
July 19, 2026 3:35 pm
বাংলাকে নতুন করে তৈরি করা হচ্ছে: মুখ্যমন্ত্রী
July 19, 2026 3:36 pm
বাংলাকে নতুন করে তৈরি করতে পরিশ্রম করছেন অমিত শাহ জি: শুভেন্দু অধিকারী
July 19, 2026 3:45 pm
আজ দেশের সংস্কৃতির জন্য বড় দিন: শাহ 
July 19, 2026 3:47 pm
দেশের সংস্কৃতি পুনরুদ্ধ্বারের সংকল্প নিয়েছে মোদি সরকার: অমিত শাহ 
July 19, 2026 3:49 pm
ভাষা আমাদের ঐতিহ্য বহন করে:  শাহ 
তৃতীয় ওডিআই: টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ইংল্যান্ডের (বিপক্ষ ভারত)

July 19, 2026 4:53 pm
আজ দেশের সংস্কৃতির জন্য বড় দিন: অমিত শাহ
July 19, 2026 5:04 pm
তৃতীয় ওডিআই: হাফসেঞ্চুরি জ্যাকব বেথেলের, ইংল্যান্ড ১০৮/০ (১৭.১ ওভার)
July 19, 2026 5:05 pm
বাংলায় বিনিয়োগের জন্য আমূলকে ধন্যবাদ জানাই: মুখ্যমন্ত্রী
July 19, 2026 5:26 pm
বাংলার মিষ্টি দই গোটা দেশকে খাওয়াবে আমূল: মুখ্যমন্ত্রী
July 19, 2026 5:26 pm
বাংলায় শিল্পের জোয়ার আনতে উদ্যোগী প্রধানমন্ত্রী: মুখ্যমন্ত্রী
July 19, 2026 5:29 pm
মোদিজির নেতৃত্বে সোনার বাংলার রূপায়ন: অমিত শাহ
July 19, 2026 5:30 pm
দুর্নীতিগ্রস্ত তৃণমূলকে বিদায় জানিয়েছে বঙ্গবাসী: অমিত শাহ
July 19, 2026 5:30 pm
বাম ও তৃণমূলের আমলে বাংলার উন্নয়ন থমকে ছিল: অমিত শাহ
July 19, 2026 5:31 pm
বাংলায় জিতে দই দিয়ে রাজ্যবাসীকে মিষ্টিমুখ: অমিত শাহ
July 19, 2026 5:32 pm
এবার সুরক্ষিত ও বিকশিত বাংলা গড়বে বিজেপি: অমিত শাহ
July 19, 2026 5:34 pm
বাংলার মানুষই বাংলার পরিবর্তন করেছে: অমিত শাহ
July 19, 2026 6:19 pm
অনুপ্রবেশ রুখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে: অমিত শাহ
July 19, 2026 7:05 pm
তৃতীয় ওডিআই: ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি বেন ডাকেটের, ইংল্যান্ড ২৩১/১ (৩৭ ওভার)
July 19, 2026 7:42 pm
তৃতীয় ওডিআই: হাফসেঞ্চুরি জো রুটের, ইংল্যান্ড ৩২০/২ (৪৬ ওভার) বিপক্ষ ভারত
July 19, 2026 11:57 pm
প্রথম একাদশে তিন পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা, দলে ফিরেছেন গঞ্জালো মন্তিয়েল, রদ্রিগো দি পল ও নিকো গঞ্জালেজ
July 19, 2026 11:58 pm
স্পেনের প্রথম একাদশে কোনও পরিবর্তন নেই, ফ্রান্সের বিপক্ষে খেলা দলকেই মাঠে নামাচ্ছেন লুইস দে লা ফুয়েন্তে
July 20, 2026 12:00 am
একনজরে দেখে নিন আর্জেটিনার হয়ে কোন ১১ খেলোয়াড় মাঠে নামছেন

আর্জেন্টিনার প্রথম একাদশ:

এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, নিকো গঞ্জালেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

July 20, 2026 12:01 am
লিওনেল মেসিদের বিরুদ্ধে স্পেনের হয়ে কারা মাঠে নামছেন? রইল তালিকা

স্পেনের একাদশ:

উনাই সিমন (গোলরক্ষক), পেদ্রো পোরো, পাউ কুবারসি, এমেরিক লাপোর্ত, কুকুরেয়া, রদ্রি, ফাবিয়ান রুইজ, দানি ওলমো, লামিনে ইয়ামাল, আলেক্স বায়েনা, মিকেল ওইয়ারজাবাল।

July 20, 2026 12:43 am
মাঠে পৌঁছাল বিশ্বকাপ ট্রফি, দর্শকদের সামনে তুলে ধরলেন দুই দেশের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক
July 20, 2026 12:45 am
ফাইনালের আগে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন অস্কারজয়ী শিল্পী জেনিফার হাডসন
July 20, 2026 12:47 am
সমাপ্তি অনুষ্ঠানের কারণে ৫ মিনিট দেরিতে শুরু হলো বিশ্বকাপ ফাইনাল
July 20, 2026 12:49 am
৫ মিনিটে ইয়ামালের শট প্রতিহত করলেন আর্জেন্টিনার গোলরক্ষক মার্তিনেজ

৫ মিনিটে দানি আলমোর পাস থেকে দারুণ সুযোগ পেয়েছিলেন লামিনে ইয়ামাল। ৬ গজ বক্সের বাইরে থেকে তাঁর শট ঠেকিয়ে দেন আর্জেন্টিনার  গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

July 20, 2026 12:58 am
১৭ মিনিটে বক্সের মধ্যে লিওনেল মেসিকে ফাউল আলেক্স বায়েনার

১৭ মিনিটে বক্সের মধ্যে লিওনেল মেসিকে ফাউল করেন আলেক্স বায়েনা। তবে দে পলের ফ্রি কিক বিপদ ঘটাতে পারেনি স্প্যানিশদের।

July 20, 2026 1:17 am
৩৯ মিনিটে বক্সের বাইরে থেকে নেওয়া মিকেল ওইয়ারজাবালের শট ঠেকিয়ে দিলেন মার্তিনেজ
July 20, 2026 1:19 am
৪১ মিনিটে মিকেল ওয়াইরাজাবালকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ
July 20, 2026 1:25 am
৪৪ মিনিটে লিসান্দ্রো মার্তিনেজকে তুলে নিকোলাস ওতামেন্দিকে নামালেন আর্জেন্টাইন কোচ
July 20, 2026 2:06 am
৪৭ মিনিটে দূর থেকে শট নিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার আলেক্স বায়েনা, রুখে দেন এমিলিয়ানো মার্তিনেজ
July 20, 2026 2:07 am
৫২ মিনিটে রদ্রিকে পেছন থেকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখলেন বদলি নামা লিয়ান্দ্রো পারেদেস
July 20, 2026 2:07 am
৫৮ মিনিটে গঞ্জালো মন্তিয়েলের বদলে মাঠে নামলেন নাহুয়েল মলিনা
July 20, 2026 2:16 am
৬২ মিনিটে জোড়া বদল স্পেনের, মিকেল ওইয়ারজাবাল ও ফাবিয়ান রুইজের বদলে নামলেন ফেরান তোরেস ও পেদ্রি
July 20, 2026 2:20 am
৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে দুর্দান্ত হেড ফেরান তোরেসের

৬৮ মিনিটে ইয়ামালের ক্রস থেকে দারুন হেড করেছিলেন ফেরান তোরেস। কিন্তু সেই হেড প্রতিহত করেন এমিলিয়ানো মার্তিনেজ।

July 20, 2026 2:27 am
৭১ মিনিটে জোড়া বদল আর্জেন্টিনা দলের

৭১ মিনিটে রদ্রিগো দে পল ও ক্রিস্তিয়ান রোমেরোকে উঠিয়ে জুলিয়ানো সিমিওনে ও ফাকুন্দো মেদিনাকে মাঠে নামিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।

July 20, 2026 2:29 am
৭৫ মিনিটে ফের জোড়া পরিবর্তন করলেন স্প্যানিশ কোচ লা ফুয়েন্তে

৭৫ মিনিটে ফের জোড়া পরিবর্তন করলেন স্প্যানিশ কোচ লুইস দে লা ফুয়েন্তে।  আলেক্স বায়েনা ও দানি অলমোর জায়গায় মাঠে নেমেছেন মিকেল মেরিনো ও নিকো উইলিয়ামস।

July 20, 2026 2:49 am
যোগ করা সময়ের চার মিনিটে এনজো ফার্নান্দেজকে লাল কার্ড, ১০ জনের দল আর্জেন্টিনা

পাউ কুবারসিকে ফাউল করে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন এনজো ফার্নান্দেজ। মাঠের বাইরে থেকে হলুদ কার্ড দেখেছেন ক্রিস্টিয়ান রোমেরো।

July 20, 2026 3:05 am
৯৬ মিনিটে আর্জেটিনার জালে বল জড়িয়েছিলেন নিকো উইলিয়ামস, ফাউলের কারণে গোল বাতিল
রেফারির সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখলেন আর্জেন্টিনার কোচ
July 20, 2026 3:16 am
১০৬ মিনিটে ফেরান তোরেসের গোলে এগিয়ে গেল স্পেন
July 20, 2026 4:54 am
সেরা খেলোয়াড় হিসেবে 'গোল্ডেন বল' জিতলেন স্পেনের অধিনায়ক রদ্রি
July 20, 2026 4:55 am
সেরা গোলরক্ষক হিসেবে 'গোল্ডেন গ্লাভ' পেলেন স্পেনের উনাই সিমোন
July 20, 2026 4:56 am
প্রতিভাবান খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন স্পেনের পাও কুবারসি
July 20, 2026 4:57 am
মেসিকে পিছনে ফেলে 'গোল্ডেন বুট' পেলেন কিলিয়ান এমবাপে
July 20, 2026 5:03 am
পরিচ্ছন্ন ফুটবল খেলার জন্য 'ফেয়ার প্লে 'পুরস্কার পেল নেদারল্যান্ডস

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট