বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: এতদিন বাংলাদেশের খুলনা, চট্টগ্রামে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বা গ্রাফিটি-তে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটত। কিন্তু স্বপ্নেও কেউ ভাবেনি পশ্চিমবঙ্গে সেটা ঘটবে। কিন্তু তেমনটা হল। লজ্জার ঘটনার সাক্ষী থাকল হুগলির আরামবাগবাসী। বাংলার দুই মহান মনীষী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল আরামবাগের ১২ নম্বর ওয়ার্ডের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুজোর ছুটির কারণে বর্তমানে বন্ধ রয়েছে বিদ্যালয়। সেই সুযোগে কে বা কারা স্কুলের ভিতরে ঢুকে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে কালি লেপে দেয় বলে অভিযোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুলে এসে প্রথম বিষয়টি দেখতে পান। এরপর তিনি স্থানীয় বাসিন্দাদের খবর দেন। ঘটনাটি জানাজানি হতেই স্কুল চত্বরে ভিড় জমাতে শুরু করেন এলাকার মানুষ। দুই মহান মনীষীর ছবির প্রতি এমন অসম্মানজনক আচরণের ঘটনা সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। তাঁদের বক্তব্য, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম শুধু বাংলার নয়, গোটা দেশের গর্ব। তাঁদের ছবি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে বিকৃত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও পডুন: আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

তবে কারা, কী উদ্দেশ্যে বিদ্যালয়ের ভিতরে ঢুকে এই ঘটনা ঘটাল, তা এখনও স্পষ্ট নয়। পুজোর ছুটিতে স্কুল বন্ধ থাকার সুযোগ নিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে কি না, তা নিয়েও উঠছে প্রশ্ন। সব মিলিয়ে আরামবাগের হরিপুর সাইয়েদিয়া প্রাথমিক বিদ্যালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় ছড়িয়েছে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য।

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৩

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা