প্রতিদিন এক কাপ ব্ল্যাক কফিতেই সুরক্ষিত থাকবে হার্ট ও লিভার

Share:

নিজস্ব প্রতিনিধি: অ্যান্টিঅক্সিডেন্ট ও বায়োঅ্যাকটিভ উপাদানে সমৃদ্ধ ব্ল্যাক কফি পরিমিত পরিমাণে পান করলে হৃদ্‌স্বাস্থ্য, লিভারের কার্যকারিতা এবং বিপাকক্রিয়ার উপর ইতিবাচক প্রভাব পড়ে। ব্ল্যাক কফিতে থাকা ক্যাফেইন মস্তিষ্ককে উদ্দীপিত করে। এর ফলে মনোযোগ, একাগ্রতা এবং কর্মক্ষমতা বাড়তে পারে। ক্লান্তি কাটিয়ে শরীরকে চাঙ্গা রাখতেও সাহায্য করে এই উপাদান। তাই অনেকেই কাজ শুরুর আগে বা শরীরচর্চার আগে এক কাপ ব্ল্যাক কফি পান করেন। তবে অতিরিক্ত কফি পান করলে উপকারের বদলে ক্ষতিও হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, ব্ল্যাক কফি শরীরের মেটাবলিজম বাড়াতে সাহায্য করতে পারে। এর ফলে ক্যালোরি খরচের হার কিছুটা বৃদ্ধি পায় এবং ওজন নিয়ন্ত্রণের প্রচেষ্টায় সহায়ক হতে পারে এই উপাদান। পাশাপাশি এতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড শরীরে গ্লুকোজের বিপাকেও ভূমিকা রাখতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। পরিমিত পরিমাণে চিনি ছাড়া ব্ল্যাক কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিস, হৃদ্‌রোগ এবং কিছু লিভারের সমস্যার ঝুঁকি কমতে পারে বলেও বিভিন্ন গবেষণায় ইঙ্গিত মিলেছে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে।

অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে ২ থেকে ৩ কাপ, সর্বোচ্চ ৩ থেকে ৫ কাপ (মোট প্রায় ৪০০ মিলিগ্রাম ক্যাফেইনের মধ্যে) ব্ল্যাক কফি সাধারণত নিরাপদ বলে ধরা হয়। তবে ব্যক্তিভেদে সহনশীলতা ভিন্ন হতে পারে তবে সবকিছুরই সীমা রয়েছে। অতিরিক্ত ব্ল্যাক কফি পান করলে অনিদ্রা, অস্থিরতা, বুক ধড়ফড় করা, অ্যাসিডিটি বা হজমের সমস্যা দেখা দিতে পারে। যাঁদের উচ্চ রক্তচাপ, উদ্বেগজনিত সমস্যা, গর্ভাবস্থা বা ক্যাফেইনের প্রতি সংবেদনশীলতা রয়েছে, তাঁদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে কফি পান করাই ভাল।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ