আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অবিলম্বে খারকিভ ছাড়ুন!’ ইউক্রেনে ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধিঃ দেশে ফেরার যাবতীয় ফর্ম ফিলাপ এবং বাকি সরকারি কাজ সম্পূর্ণ করে অবিলম্বে খারকিভ ছাড়ুন। যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারকাজ শুরু হওয়ার দ্বিতীয় দিনেই কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হল। জানা যাচ্ছে, ইতিমধ্যেই খারকিভকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে রুশ সেনা। ফলে খারকিভে একের পর এক ঘাঁটি তৈরি করছে রুশ বাহিনী। এমতাবস্থায় তাঁরা ইউক্রেনের স্থানীয় সময় সন্ধ্যে ৬টা পর্যন্ত সময় দিয়েছেন ভারতীয়দের। এই সময়ের মধ্যেই তাঁদের খারকিভ এবং তার আশেপাশের অঞ্চল থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, রাশিয়ার সেনারাই ভারতীয়দের খারকিভ পার হয়ে নির্দিষ্ট গ্রন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করছে। সেখান থেকে তাঁদের উদ্ধার করে আকাশপথে ভারতে ফিরিয়ে নিয়ে আসা হবে।

জানা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় দূতাবাসের তরফ থেকে একটি টুইট করে বলা হয়েছে যে, ‘পিসোচিন ব্যতীত খারকিভে থাকা সমস্ত ভারতীয় নাগরিক, দয়া করে জরুরী ভিত্তিতে ফর্মে থাকা বিশদগুলি পূরণ করুন এবং অবিলম্বে খারকিভ থেকে বেরনোর চেষ্টা করুন।’ এর আগে বুধবারই ভারতীয়দের খারকিভ ছেড়ে পিসোচিন, বাবাই কিংবা বেজলিউদিভকায় চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার সেই সময়ই বেঁধে দেওয়া হল। এক্ষেত্রে ভারতীয় দূতাবাসের তরফ থেকে বলা হয়েছে যারা খারকিভ থেকে বের হওয়ার জন্য কোনও গাড়ি কিংবা যানবাহন পাচ্ছন না, তাঁরা পায়ে হেঁটেই খারকিভ থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন।

অন্যদিকে জানা যাচ্ছে ইতিমধ্যেই ইউক্রেনে আটকে পড়া তিন হাজার ভারতীয়কে আগামী ২৪ ঘণ্টার মধ্যেই ভারতে ফেরত আনা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের নিয়ে ইউক্রেনের মাটি ছেড়েছে প্রায় ১৫টি বিমান। এর মধ্যে যেমন রয়েছে যাত্রীবাহী বিমান, তেমনই ইউক্রেন থকে ভারতীয়দের উদ্ধারকাজে নেমেছে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানও।     

Published by:

Share Link:

More Releted News:

‘কান্তারা’ বিতর্কে বড় স্বস্তি, রণবীরের বিরুদ্ধে FIR খারিজ কর্নাটক হাইকোর্টের

‘পঞ্জাব কা গদ্দার’, হরভজনের বাড়ির দেওয়ালে কালিতে লিখে দিলেন আপ কর্মীরা

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ