ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মাথাব্যথা, জ্বর, শরীর ব্যথা বা সর্দি-কাশি হলেই অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই প্যারাসিটামল বা অন্যান্য ব্যথানাশক ওষুধ খেয়ে নেন। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা, এই অভ্যাসই অজান্তে মারাত্মক ক্ষতি করতে পারে লিভারের। দীর্ঘদিন ধরে সঠিক মাত্রার বেশি ব্যথানাশক ওষুধ সেবন করলে লিভারে বিষক্রিয়া, এমনকি গুরুতর অবস্থায় লিভার বিকল হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে। আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক বা ন্যাপ্রোক্সেনের মতো নন-স্টেরয়েডাল অ্যান্টি-ইনফ্লেমেটরি ড্রাগস (NSAIDs) দীর্ঘকাল ব্যবহারে  এনজাইমের সংখ্যা বাড়িয়ে লিভারের কোষ নষ্ট করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে বড় ভুল হল একই দিনে একাধিক ওষুধ খাওয়া, অথচ খেয়াল না করা যে সবকটিতেই প্যারাসিটামল রয়েছে। সাধারণত ২৪ ঘণ্টায় ৪ গ্রামের বেশি (৫০০ মিলিগ্রামের ৮টি ট্যাবলেটের বেশি) খেলে লিভারে বিষাক্ত উপাদান (NAPQI) তৈরি হয় যা লিভার ফেলিওরের প্রধান কারণ। জ্বরের ওষুধ, সর্দি-কাশির ওষুধ এবং ব্যথার ওষুধ অনেক ক্ষেত্রেই একই উপাদান থাকে। ফলে অজান্তেই দৈনিক নিরাপদ মাত্রার বেশি প্যারাসিটামল শরীরে প্রবেশ করে, যা লিভারের ওপর অতিরিক্ত চাপ ফেলে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্যারাসিটামলের মোট দৈনিক মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখা উচিত এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন নিয়মিত এই ওষুধ খাওয়া উচিত নয়। যাঁদের আগে থেকেই লিভারের সমস্যা রয়েছে, অতিরিক্ত মদ্যপান করেন বা একাধিক ওষুধ সেবন করতে হয়, তাঁদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি হতে পারে।

লিভার ক্ষতির প্রাথমিক লক্ষণসমূহ

লিভার ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে শরীরে কিছু প্রাথমিক উপসর্গ দেখা দেয়, যা অবহেলা করা উচিত নয়:

  • জন্ডিস (চোখ ও ত্বক হলুদ হয়ে যাওয়া)
  • অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা
  • পেট ব্যথা (বিশেষ করে পেটের ডানদিকের ওপরের অংশে)
  • বমি বমি ভাব বা খাবারে অরুচি
  • প্রস্রাবের রঙ গাঢ় বা চা-এর মতো হওয়া

লিভার সুরক্ষিত রাখতে করণীয়

ওষুধের মোড়কে লুকিয়ে থাকা এই বিপদ থেকে বাঁচতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কিছু জরুরি পরামর্শ মেনে চলা উচিতঃ

  • যে কোনও ওষুধ খাওয়ার আগে তার লেবেল বা মোড়ক ভাল করে দেখে নিন যে তাতে ‘Acetaminophen’ বা ‘Paracetamol’ লেখা আছে কিনা।
  • একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক প্যারাসিটামলের সর্বোচ্চ নিরাপদ মাত্রা হল ৩,০০০ থেকে ৪,০০০ মিলিগ্রাম। তবে লিভারের সমস্যা থাকলে তা ২ গ্রামের কম হওয়া উচিত।
  • সামান্য ব্যথাতেই ফার্মেসি থেকে নিজে নিজে পেইনকিলার কিনে খাওয়ার অভ্যাস পুরোপুরি বর্জন করুন।
  • যে কোনও ব্যথানাশক ওষুধ একটানা ৩ থেকে ৫ দিনের বেশি খাওয়ার প্রয়োজন হলে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নিন।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

বায়োমেট্রিক নয়, এবার শুধু আঙুলের ছাপেই তোলা যাবে রেশন! বড় ঘোষণা খাদ্য দফতরের

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার