তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

। গতকাল তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভক্তের। আহত হয়েছেন আরও ২ ভক্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: শ্রাবণ মেলা শুরু হয়ে গিয়েছে তাও দুই সপ্তাহ হয়ে গেল। ৩ অগস্ট শ্রাবণের তৃতীয় সোমবার। এই সময়ে তারকেশ্বরে ভক্তদের ভিড় উপ্‌চে পড়ে। রাজ্যের কোণে কোণে থেকে ভক্তরা শিবের মাথায় জল ঢালতে শিব ধাম হিসেবে পরিচিত তারকেশ্বরে ভিড় জমান। ভক্ত দের উন্মাদনা চোখে পড়ার মতো হয়। অনেকে হেঁটে হেঁটে, কাঁধে বাঁক নিয়ে তারকেশ্বরে যান। এই সময়ে মাসজুড়ে তারকেশ্বর মন্দির প্রাঙ্গণে বিশাল মেলার আয়োজন করা হয়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু তার মাঝেই বিপত্তি। গতকাল তারকেশ্বর মন্দিরে যাওয়ার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ভক্তের। আহত হয়েছেন আরও ২ ভক্ত।

ঘটনাটি ঘটেছে, গতকাল রবিবার গভীর রাতে মালিয়া ও গোপিনগরের মাঝামাঝি এলাকায়। মৃত যুবকের নাম সূর্য মাইতি(১৮)। বাড়ি নন্দীগ্রামের সোনাচূড়ায়। ঘটনায় আরও দুই জলযাত্রী জখম হয়ে ছেন। তাঁদের আরামবাগ মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে, তাঁদের অবস্থা আশঙ্কাজনক, তাঁরা চিকিৎসাধীন। জানা গিয়েছে, জখমদের দেখতে সোমবার (৩ অগস্ট) হাসপাতালে যান আরামবাগ ও পুরশুড়ার বিধায়করা। তাঁরা জখমদের চিকিৎসার তদরকি করছেন। স্থানীয় সূত্রের খবর, গতকাল শিবের মাথায় জল ঢালার জন্য শেওড়াফুলি থেকে জল তুলে একটি মোটরভ্যানে চেপে তারকেশ্বরের দিকে যাচ্ছিলেন নন্দীগ্রামের সোনাচূড়ার বসবাসকারী বেশ কয়েকজন যুবক। পথে মালিয়ার কাছে একটি চারচাকা গাড়ি তাঁদের মোটরভ্যানে সজোরে ধাক্কা মেরে পালায়। ঘটনায় তিন যুবক গুরুতর জখম হন।

তাঁদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে সূর্যকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকেরা। আর বাকিরা চিকিৎসাধীন। এদিন আহতদের হাসপাতালে দেখতে গিয়ে আরামবাগ ও পুরশুড়ার বিধায়ক জানিয়েছেন, জখমদের চিকিৎসা চলছে। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। দ্রুত ময়নাতদন্ত করে দেহ বাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আরও ১০-১২ জন ওই মোটরভ্যানে ছিলেন, কিন্তু তারা সেভাবে আহত হননি।

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২