সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর বাংলাদেশের জার্সি গায়ে বাইশ গজে নামতে দেওয়া হবে না। শুক্রবার (৭ অগস্ট) এমনটাই জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।  তিনি সরাসরিই বলেছেন, ‘সাকিবের দেশে ফিরে আবার বাংলাদেশের হয়ে খেলার কোনও সুযোগ নেই। শুধু তাই নয়, দেশেও ফিরতে দেওয়া হবে না।’

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কলম্বোয় রয়েছেন প্রাক্তন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। সেখান থেকেই এক আন্তর্জাতিক বার্তা সংস্থাকে দেওয়া টেলিফোন সাক্ষা‍ৎকারে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জানিয়েছিলেন, ‘সরকার যদি নিরাপত্তার গ্যারান্টি দেয়, তাহলে দু’বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরবেন এবং তাঁর বিরুদ্ধে চলা মামলায় বিচারের মুখোমুখি হতে প্রস্তুত।’ পাশাপাশি এও জানিয়েছেন, ‘দেশে ফেরার পরে বাংলাদেশের জার্সি গায়ে শেষ ম্যাচ খেলে ক্রিকেটকে আলবিদা জানাতে চান।’

যদিও সাকিবের ওই ইচ্ছেপূরণ যে হচ্ছে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘সাকিবের ফিরে এসে দেশের হয়ে খেলার কোনও সুযোগ নেই। যেভাবে তিনি ক্রিকেটারের অবস্থান থেকে সরে গিয়ে স্বৈরাচারীদের মঞ্চে উঠেছেন, তা লজ্জাজনক। জাতীয় দলের হয়ে খেলা তো দূরের কথা, দেশে ফেরার কোনও সুযোগ নেই।’

উল্লেখ্য, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগের হয়ে মাগুরা-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। ২০২৪ সালের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পরেও আওয়ামী লীগ ছাড়েননি। গত বুধবার নয়াদিল্লিতে শেক হাসিনার সাংবাদিক বৈঠকেও অনলাইনে উপস্থিত ছিলেন।

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

সোমবার কলকাতার একাধিক রাস্তা বন্ধ, কোন কোন রুটে চলবে না গাড়ি, চোখ বুলিয়ে নিন…

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!