লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

গর্ভের সন্তানের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের বাবা-মায়ের। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের পাঁচপোতা গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গর্ভের সন্তানের বিরুদ্ধেই পুলিশের কাছে অভিযোগ দায়ের বাবা-মায়ের। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের পাঁচপোতা গ্রামে। তাঁদের অভিযোগ, তাঁদের একমাত্র ছেলে এবং ছেলের বউ দিনরাত তাঁদের মারধর করে। খেতে দেয় না। রান্নার উনুন ভেঙে দিয়েছে। বৃদ্ধ দম্পতি হলেন রিজিয়া শেখ এবং ফকির শেখ।

পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে তাঁরা আরও জানিয়েছেন, তাঁদের সন্তান আমজেদ শেখ এবং তাঁর স্ত্রী সাজেদা বিবি তাঁদের অত্যাচার করে। এতে মদত দিচ্ছে বৌমার বাপের বাড়ির লোকজন। ছেলে ও বৌমা চাইছে, তাঁরা যেন এখন সব সম্পত্তি ছেলের নামে লিখে দেয়। তাঁদের দুই মেয়ে রয়েছে। তাঁদের বিয়ে হয়ে গিয়েছে। তাই একমাত্র ছেলের কাছেই তাঁরা থাকছেন। এখন জমির ভাগ বাটওয়ারার জন্যে নিয়মিত অত্যাচার চালাচ্ছে ছেলে। বুধবার অত্যাচারের মাত্রা চরমে ওঠে। তাঁদের রান্না করার উনুন ভেঙে দিয়েছে ছেলে এবং বৌমা। তবে বিষয়টি নিয়ে একাধিকবার সমস্যার সমাধানের চেষ্টা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়েই তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাতে শান্তিপুর থানায় দ্বারস্থ হয়েছেন। তাঁরা এখন ছেলে ও বৌমার কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন। অভিযোগপত্র হাতে পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।একটা সন্তানের জন্যে হাহাকার করেন প্রতিটি দম্পতি। আজকের ঘটনা যাঁদের সন্তান হচ্ছে না, তাঁদের হয়তো সন্তান না হওয়ার যন্ত্রণা ভুলিয়ে দেবে। তাঁরাও হয়তো বলবেন সন্তান না হয়েছে ভালই হয়েছে। নানা সময়ে জন্মদাতা বাবা-মায়ের সঙ্গে সন্তানদের কু আচরণের ভিডিও সামনে আসছে। দিন কয়েক আগে ভিডিও কলিংয়ে বাবাকে দাহ করার দৃশ্য দেখছেন তিন মেয়ে, এমনটাই একটি মর্মান্তিক ভিডিও গোটা সোশ্যাল মিডিয়ার হুঁশ উড়িয়ে দিয়েছিল।

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

ছবির প্রচারে কলকাতায় পা রেখেই নেতাজির বাড়িতে ছুটলেন সানি দেওল, কেন জানেন?

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?