তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তারাপীঠের পর এবার কলকাতার নিউ মার্কেটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড। ফ্রী স্কুল স্ট্রিটের একটি হোটেলে গভীর রাতে আগুন লাগে। ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা এবং এক শিশু রয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে বাংলাদেশের নাগরিকও রয়েছেন। চিকিৎসার জন্য তাঁরা কলকাতায় এসেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, গতকাল রাত প্রায় ২টো নাগাদ হোটেলটিতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ঘটনাস্থলে নামানো হয়। হোটেলের ভিতরে বেশ কয়েকজন অতিথি ছিলেন। তাঁদের মধ্যে ৯ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে বলে জানা যায়। তবে হাসপাতাল বা প্রশাসনের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। ধোঁয়ায় অসুস্থ আরও ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক অনুমান, হোটেলের একটি ঘরে এসি থেকে আগুনের সূত্রপাত। পরে তা দ্রুত ছড়িয়ে পড়ে আরও চারটি ঘরে। আগুন এবং ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্ক তৈরি হয়। কয়েকজন অতিথি প্রাণ বাঁচাতে ছাদে উঠে যান। উদ্ধার হওয়া ৯ জন ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং ধোঁয়ায় তাঁদের শ্বাসকষ্ট হয়ে অচৈতন্য হয়ে পড়েন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

দমকলের চারটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে হোটেলটি ঘিরে রেখেছে পুলিশ। মালিকের এখনও কোনও সন্ধান মেলেনি। হোটেলের ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মৃত ৯ জনের দেহ মর্গে রাখা হয়েছে। তাঁদের ময়নাতদন্ত করা হবে। আগুনের প্রকৃত কারণ এবং হোটেলের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিষড়া থেকে পাক-চর রানার আরও এক সঙ্গীকে গ্রেফতার করল এসটিএফ

ঘুপচি ঘর, একই ছাদের তলায় একাধিক হোটেল, নিউ মার্কেটে অগ্নিকাণ্ডের পর উঠছে প্রশ্ন

ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল‌ আমিরশাহি

হাজার মানুষের ভিড়ে মেলায় আচমকা দুর্ঘটনা, নাগরদোলায় উঠেই মর্মান্তিক পরিণতি ৫ জনের

কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে হোটেলে আগুন লেগে ৯ জনের মৃত্যু

রোদ উঠলেও কাটেনি বৃষ্টির আশঙ্কা, আজ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলায় বইবে ঝোড়ো হাওয়া?

রান্নাঘরে তিন বার্নারের ওভেন কতটা শুভ? জানুন কী বলছে বাস্তুশাস্ত্র

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সোনার খনি ধসে ভয়াবহ বিপর্যয়, মৃত অন্তত ৩০

তারাপীঠের পর কলকাতা, ফ্রী স্কুল স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু-সহ মৃত ৯

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

সকালের জলখাবারে পরিবারের সদস্যদের জন্য বানিয়ে ফেলুন মুচমুচে পেঁয়াজের চিলা

মাত্র ৩০০ টাকা রিচার্জ করলেই বছরভর সুবিধা, ধামাকা অফার JIO-র!

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি