যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক অশান্তি ও ভাঙচুরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার দুপুরে ই-মেলের মাধ্যমে যাদবপুর থানায় অভিযোগ জানানো হয়েছে। পাশাপাশি, বহিরাগতদের হামলার অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সেলিমবক্স মণ্ডল জানিয়েছেন, উপাচার্যের নির্দেশেই এই পদক্ষেপ করা হচ্ছে।

সূত্রের খবর, তদন্ত কমিটিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বর্তমানে যুক্ত কাউকে রাখা হবে না। কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার অন্য একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অপর একটি বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা। তাঁরা গোটা ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবেন। অভিযোগপত্রে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো চালানোর পাশাপাশি ঐতিহ্যবাহী ভবনের সামনে আগুন জ্বালিয়েছিল। অভিযুক্তদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। ক্যাম্পাসের সমস্ত সিসি ক্যামেরার ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুনঃ সরকারি কর্মীরা পেলেও শিক্ষকদের ডিএ বাকি কেন? রাজ্যের কাছে জবাব তলব হাইকোর্টের

অন্যদিকে, বুধবার রাতে অরবিন্দ ভবনে হামলা, অগ্নিসংযোগ এবং বৃহস্পতিবার ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে শিক্ষক সমিতি। অরবিন্দ ভবনের সামনে অবস্থানেও বসেছেন শিক্ষকরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রতীক ভাঙার ঘটনায় এবিভিপি ও বাংলা বিভাগের শিক্ষক রাজ্যেশ্বর সিংহের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এবিভিপি ঘটনার দায় নকশালপন্থীদের উপর চাপিয়েছে। রাজ্যেশ্বর সিংহের দাবি, সিসি ক্যামেরার ফুটেজ দেখলেই প্রকৃত ঘটনা স্পষ্ট হবে। তিনি ঘটনার বিচারবিভাগীয় তদন্তেরও দাবি জানিয়েছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মালদার ১০৫ বছরের বৃদ্ধকে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

বিদেশের মাটিতে ভারতের জয়গান, নিউইয়র্কে FIA আয়োজন করল ‘ভারত বিয়ন্ড বর্ডারস ২.০’

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে হাবড়া পুরসভায় বিক্ষোভ মহিলাদের

বিপ্লব ঘটালেন জাপানি গবেষকরা, পুরুষ ইঁদুরের লিঙ্গ পরিবর্তন করে বানালেন….

কুণালের রং বদল! গেরুয়া উত্তরীয় পরে বিধানসভায় আসতেই শুরু জল্পনা

তৃতীয়বার মা হতে চলেছেন করিনা কাপুর খান! নায়িকার ভাইরাল ভিডিও ঘিরে জোর জল্পনা

দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ফের শোকের ছায়া, প্রয়াত নবতিপর অভিনেত্রী জানকী

নিউ মার্কেট এলাকায় ১১টি হোটেল বন্ধ করল প্রশাসন, ২৪ ঘণ্টার মধ্যে খালি করার নির্দেশ

যাদবপুর কাণ্ডে ৩৭ ঘন্টা পর অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

‘SSB কোনও রাজনৈতিক দল নয়, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ডাকলেও আসতেন না,’ মমতাকে খোঁচা শাহের

ছররা গুলি ইস্যুতে এফআইআর দায়ের করেনি পুলিশ, থানার বাইরে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সম্পত্তি নিয়ে বিবাদ! বৃদ্ধ দাদাকে খুনের পর থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্ত ভাইয়ের

অন্নপূর্ণার টাকা না পাওয়ায় বিরাটি স্টেশনে বিক্ষোভ, থমকে গেল লোকাল ট্রেন পরিষেবা

৩৮ বছরের গৃহশিক্ষিকাকে নিয়ে পালিয়ে গেল ১৬ বছরের ছাত্র, শোরগোল প্রেমনগরীতে