বাংলাদেশকে করিডর করে পাকিস্তানে টাকা পাঠাত প্রদীপ্ত! পাক চর গ্রেফতারি চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি: দিল্লি থেকে পাক গুপ্তচর চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার শিলিগুড়ির বাসিন্দা প্রদীপ্তকুমার সরকারকে ঘিরে তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের প্রাথমিক তদন্তে দাবি, হাওয়ালা নেটওয়ার্কের মাধ্যমে পাকিস্তান-ঘনিষ্ঠ ব্যক্তিদের কাছে টাকা পৌঁছে দেওয়ার কাজে যুক্ত ছিল প্রদীপ্ত। সেই টাকা পরবর্তীতে পাক জঙ্গি এবং তাদের স্লিপার সেলের কাছে পৌঁছত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, প্রদীপ্ত বর্তমানে দিল্লিতে থাকলেও তার শিকড় শিলিগুড়িতে। অভিযোগ, নেপালকে করিডর হিসেবে ব্যবহার করে উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত হাওয়ালার একটি নেটওয়ার্ক পরিচালনার সঙ্গে তার যোগ ছিল। বাংলাদেশে থাকা কয়েকজন সহযোগীর মাধ্যমেও এই লেনদেন চলত বলে সন্দেহ তদন্তকারীদের। প্রদীপ্তের কাছ থেকে উদ্ধার হওয়া একটি মোবাইল সিম কার্ড নিয়েও তৈরি হয়েছে রহস্য। তদন্তকারীদের দাবি, ওই সিমটি পাকিস্তান থেকে পরিচালিত হওয়ার প্রমাণ মিলেছে। ফলে সিম পাচার এবং আন্তর্জাতিক যোগাযোগের বিষয়টিও তদন্তের আওতায় আনা হয়েছে। উদ্ধার হওয়া সিমটি ইতিমধ্যেই ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে এসটিএফ। এদিকে জাল নোট এবং সিম কার্ড পাচারের অভিযোগে ইসলামপুর থেকে গ্রেফতার ফজলে রাব্বি সিদ্দিকিকে শুক্রবার দিনহাটা মহকুমা আদালতে পেশ করা হয়। আদালত তাঁকে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। স্থানীয় পুলিশের সহযোগিতায় ইসলামপুরের পাটাগোরা গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ।

আরও পড়ুন: ৯টার পরিবর্তে সকাল ৭টায় আউটডোর খোলার নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

ফজলে রাব্বি ইসলামপুরের তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি জাকির হোসেনের ভাই। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে জাল নোটের কারবার চালানোর সঙ্গে তাঁর যোগ থাকতে পারে। এর আগে সাপের বিষ পাচারের একটি মামলাতেও তাঁর নাম জড়িয়েছিল বলে অভিযোগ রয়েছে। এখন তদন্তকারীদের মূল প্রশ্ন, প্রদীপ্ত ও রাব্বির মধ্যে আদৌ কোনও যোগাযোগ ছিল কি না। একইসঙ্গে জাল নোট, সিম পাচার এবং হাওয়ালা লেনদেন এই তিনটি চক্রের মধ্যে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে এসটিএফ।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ