বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: বারুইপুরে বিজেপি কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুনের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। নিহত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। তাঁর পরিবারের অভিযোগ, গতকাল, রবিবার রাতে তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান এলাকারই কয়েকজন তৃণমূল কর্মী। তারপরেই গভীর রাতে তাঁর মৃত্যুর খবর সামনে আসে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও পডুন: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজোর কমিটি গঠনকে কেন্দ্র করে প্রথমে গণ্ডগোলের সূত্রপাত হয়। মৃতের পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধর করেন তৃণমূলের কর্মীরা। গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বারুইপুর থানা এলাকার ট্যাঙ্গারবেরিয়া ঘটেছে ঘটনাটি। দুর্গাপুজোর কমিটিতে কারা থাকবেন আর কারা বাদ পড়বেন সেই নিয়েই আলোচনার মাঝে হাতাহাতি হয় বলে অভিযোগ। তৃণমূলের কর্মীরা মারধর করেন বিজেপি কর্মী বাপিকে। তাঁকে বাঁচাতে গেলে অন্যদের উপরও হামলা হয়। তাঁরাও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি। মৃতের পরিবারের অভিযোগ, শুধুমাত্র বিজেপিকে সর্মথন করার জন্যই খুন করা হয়েছে। ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। গোটা এলাকায় বিশাল পুলিশ মোতায়েন করা হয়েছে যা অশান্তি না ছড়িয়ে পড়ে। বাপি প্রামাণিকের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ, বিদেশযাত্রার আগে স্বস্তিতে তৃণমূল সাংসদ

TMCP-র প্রতিষ্ঠা দিবস পালনের অনুমতি চেয়ে হাইকোর্টে ছুটল মমতা ও ঋতব্রতপন্থী তৃণমূল

স্বাদ বদলাতে বানান টক টক ইলিশ, রইল রেসিপি

গরিবদের বিনামূল্যে বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার, ঘোষণা মুখ্যমন্ত্রীর

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ৩ পুরসভার একাধিক কর্মীকে তলব CBI-র

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): হাফসেঞ্চুরি ঋষভ পন্থের, ভারত ৪০৩/৬ (দ্বিতীয় দিন) বিপক্ষ শ্রীলঙ্কা

সেপ্টেম্বরে চারদিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা

নাগপুরে জল শোধনাগার থেকে বিষাক্ত গ্যাস লিক, অসুস্থ প্রায় ৪০ জন

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

বারুইপুরে গভীর রাতে বিজেপি কর্মীকে খুন, কাঠগড়ায় তৃণমূল

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর মুকুট কেরলের কাজিয়াহ লিজ মেজোর মাথায়, বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবেন ১৯ বছরের সুন্দরী

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০