পুলিশের সাহায্যে ফেলে আসা অ্যাডিমট কার্ড নিয়ে এসে পরীক্ষায় বসল এক ছাত্র

পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর জানতে পারে সে তার পরীক্ষার অ্যাডিমট কার্ড ভুলবশত বাড়িতে ফেলে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের দেখা গেল পুলিশের মানবিক দিক। আলিপুরদুয়ারের পদ্মেশ্বরী হাই স্কুলে এক পরীক্ষার্থীর অ্যাডিমট কার্ড আনার ব্যবস্থা করে দিল এক ট্রাফিক পুলিশ। জানা গিয়েেছে, এদিন ভাটিবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ষষ্ঠী বর্মন পদ্মেশ্বরী হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষা দিতে আসে। পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পর জানতে পারে সে তার পরীক্ষার অ্যাডিমট কার্ড ভুলবশত বাড়িতে ফেলে এসেছে। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে ওই পরীক্ষার্থী। বিষয়টি জানতে পেরে আলিপুরদুয়ার ট্রাফিক পুলিশের একজন পুলিশ বাইকে করে ওই ছাত্রটিকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে অ্যাডিমট নিয়ে এসে তাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। পরীক্ষা শুরু হওয়ার  আগেই সে প্রবেশ করে যায়।

অপরদিকে অ্যাপ রাইডের স্টাইলে পরীক্ষার্থীদের, কেন্দ্রে বাইকে পৌঁছে দেবে জেলা পুলিশ। কেউ যদি আলিপুরদুয়ার জেলার মাধ্যমিক পরীক্ষার্থী হন , আর বাস থেকে নেমে বা কোনও কারণে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও পরিবহন পাচ্ছেন না, তবে কুছপরোয়া নেহি। সমস্যা সমাধানে,সঠিক সময়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে জেলা পুলিশের তরফ থেকে ছেলেদের জন্য বাইক ও মেয়েদের জন্য মহিলা কনস্টবেল চালিত স্কুটির ব্যাবস্থা রাখা হয়েছে । অনেকটা অ্যাপ ভিত্তিক বাইক রাইডের মতন করা হয়েছে ব্যাপারটি।

এছাড়া জেলা পুলিশের তরফ থেকে বেশ কিছু হেল্প লাইন নম্বর প্রকাশ করা হয়েছে এই পরিষেবা দেওয়ার জন্য। কোনও মাধ্যমিক পরীক্ষার্থী পরিবহনের সমস্যায় পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধায় পড়লে, এই হেল্প লাইনে ফোন করলেই জেলা পুলিশের বাইক বা স্কুটি তৎক্ষণাৎ পৌঁছে যাবে সেই পরীক্ষার্থীর কাছে । তারপর তাকে বাইকে চড়িয়ে অনেকটা থ্রি ইডিয়টের স্টাইলে পৌঁছে দেবে পরীক্ষা কেন্দ্রে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২