গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

একই দিনে তিন সন্তান গর্ভে ধারণ করা দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে অনন্য নজির গড়ল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই দিনে তিন সন্তান গর্ভে ধারণ করা দুই প্রসূতির জটিল অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে অনন্য নজির গড়ল নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসকেরা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যা ‘ট্রিপলেট প্রেগন্যান্সি’ নামে পরিচিত। এমন বিরল ঘটনায় দুই প্রসূতি মায়ের জরায়ুমুখে সফল অস্ত্রোপচার করে নজিরবিহীন সাফল্য এনে দিলেন হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ড. প্রবীর ব্যাপারী ও তাঁর চিকিৎসাদল।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে একজন মা শান্তিপুরের বাগাছড়ার লক্ষ্মীতলাপাড়ার বাসিন্দা এবং অন্যজন শান্তিপুরের চর সরাগরের বাসিন্দা। উভয়েই গর্ভে তিনটি করে সন্তান ধারণ করে চিকিৎসাধীন ছিলেন। দুই প্রসূতিরই গর্ভধারণের সময়সীমা ছিল যথাক্রমে ১৮-১৯ সপ্তাহ এবং ২২ সপ্তাহের কাছাকাছি। পাশাপাশি, অতীতেও তাঁদের দুজনেরই একবার করে সিজারিয়ান প্রসবের ইতিহাস ছিল। চিকিৎসকদের মতে, একটির জায়গায় তিনটি সন্তান গর্ভে থাকলে নির্দিষ্ট সময়ের আগেই জরায়ুর মুখ খুলে গিয়ে সময়ের পূর্বে প্রসব বা গর্ভপাতের প্রবল ঝুঁকি তৈরি হয়।

এই জটিল পরিস্থিতিতে চিকিৎসকরা স্পাইনাল অ্যানাস্থেশিয়ার মাধ্যমে দুই প্রসূতিরই জরায়ুমুখে বিশেষ সেলাই বা ‘ম্যাকডোনাল্ড এনসারক্লেজ’ অস্ত্রোপচার করেন। চিকিৎসক ড. প্রবীর ব্যাপারী জানিয়েছেন, বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রে এই ধরনের অস্ত্রোপচার অত্যন্ত ব্যয়বহুল হলেও, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে তা সফলভাবে এবং সম্পূর্ণ বিনামূল্যে সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, “আমাদের লক্ষ্য অন্তত ৩৪ সপ্তাহ পর্যন্ত গর্ভধারণ প্রক্রিয়াকে স্বাভাবিক রাখা, যাতে নবজাতকেরা পরিপক্ব ও সুস্থ অবস্থায় জন্ম নিতে পারে।’

সরকারি হাসপাতালে নিখরচায় এমন উন্নত ও ঝুঁকিপূর্ণ চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশি প্রসূতিদের পরিবার। সীমা সরকার ও কাঞ্চন বিশ্বাসের আত্মীয় সুজাতা সরকার ও দীপ্তি সরকার জানিয়েছেন, পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় তাঁরা সরকারি হাসপাতালের দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের আন্তরিক সহযোগিতা ও সেবায় মা এবং গর্ভস্থ সন্তানেরা সুস্থ থাকায় তাঁরা হাসপাতালের সমস্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মহকুমা পর্যায়ের একটি সরকারি হাসপাতালে একই দিনে এমন দুটি জটিল ও বিরল অস্ত্রোপচারের সফল বাস্তবায়ন স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হচ্ছে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২