বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার মানুষ মশার জ্বালায় কতটা অতিষ্ঠ তা ভুক্তভোগীই জানেন। কিন্তু জার্মানির মানুষের মশার জ্বালাতন তেমন সইতে হয় না। এবার যে ঘটনা ঘটল তা নজিরবিহীন বললে কম বলা হবে। জার্মানির প্রধান বিমানবন্দর ফ্রাঙ্কফুর্টে বিমানে চেপে আসা ক্ষতিকর মশার কামড়ে দুই কর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরও ছয়জন কর্মী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। তাঁদের অবস্থাও সঙ্কটজনক। ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক কোনও উড়ানে চেপেই ফ্র্যাঙ্কফুর্ট বিমানবন্দরে ঢুকে পড়েছিল বিষাক্ত মশার দল। বিমানবন্দরের বিভিন্ন বিভাগে কর্মরত আটজনকে মশাগুলো কামড়েছে। কেননা, ওই আট কর্মী সম্প্রতি দেশের বাইরে কোথাও যাননি। বিদেশ ভ্রমণের ইতিহাস না থাকায় প্রথমে রোগটি শনাক্ত করতে সমস্যা হয়।  যার ফলে আক্রান্ত দুই কর্মীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হওয়ায় তারা মারা যান। ঘটনার পরপরই বিমানবন্দরে মশা ধরার জন্য বিশেষ ফাঁদ বসানো হয়েছে। তাতে ধরাও পড়েছে বেশ কয়েকটি মশা। গবেষকরা মশাগুলো নিয়ে পরীক্ষা করছেন, যাতে বোঝা যায় এগুলো কোন দেশ থেকে এসেছে। বিমানবন্দরের কর্মী ও সাধারণ মানুষের সুরক্ষায় বিশেষ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

যদিও জার্মানির জনস্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ম্যালেরিয়া নিয়ে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। কারণ ম্যালেরিয়া মানুষ থেকে মানুষে ছড়ায় না, এটি শুধু মশার কামড়েই ছড়ায়।

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার