সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহের শেষে ফের ভাসতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ। তেমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। সেটি আগামিকাল শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে বৃষ্টির মাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের। আজ, শুক্রবার আলিপুর আবহাওয়া দফতর বুলেটিনে জানিয়েছে, বঙ্গোপসাগরে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সংলগ্ন উপকূল এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যেটি শক্তি বাড়িয়ে আগামিকালের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। তারপরেই সেটি এগিয়ে আসবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ–উত্তর ওড়িশা উপকূলের উপর। তারপরে সেটি আরও শক্তি বাড়িয়ে ক্রমশ এগিয়ে যাবে উত্তর ওড়িশা ও সংলগ্ন পশ্চিমহবঙ্গ উপকূল দিয়ে। যার ফলে আজ, শুক্রবার রাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। এর সঙ্গেই সক্রিয় অবস্থায় পঞ্জাবের অমৃতসর থেকে বাঁকুড়া পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা।

আরও পডুন: বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। আজ, শুক্রবার রাত থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দুই ২৪ পরগনা ও হুগলিতে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। আগামিকাল শনিবার থেকে আরও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলায় শনিবার ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হওয়ায়। হাওয়া অফিস জানিয়েছে, ঝড়ে তীব্রতা বেশি থাকবে উপকূলের দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। রবিবার থেকে মূলত রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুরে। জারি কমলা সতর্কতা। রবিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনায়। জারি হলুদ সতর্কতা। নিম্নচাপটি তৈরি হওয়ার পর পরবর্তী দু’দিনে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। এর সম্ভাব্য গতিপথ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে হতে পারে।

উত্তরবঙ্গে আগামিকাল শনিবার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের নামতে নিষেধ করা হয়েছে।

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ফ্যাশন কমিটি বসুক, আমরা ভালবাসায় মন দিই’, বোনকে রাখি পরিয়ে ট্রোলারদের খোঁচা কৃতির

কর্মই ধর্ম, দুই ছোট যমজ সন্তানকে নিয়ে বাড়ি-বাড়ি গিয়ে জনসুমারির কাজ করে চলেছেন রুমি

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

‘কৃতিকে দেখেও শিক্ষা হল না?’, রাখি অনুষ্ঠানে উন্মুক্ত পোশাকে এসে বিতর্কের মুখে সেলিনা জেটলি

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক