খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

Share:

 নিজস্ব প্রতিনিধি:  প্রতিবেশী দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় খুনের চেষ্টার মামলায় দোষী সাব্যস্ত হলেন নিউ বারাকপুরের বাসিন্দা কমল মজুমদার ওরফে ‘লম্বু কালা’। বারাকপুর মহকুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক (প্রথম আদালত) প্রশান্ত মুখোপাধ্যায় তাঁকে মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানার সাজা শোনান।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৬ নভেম্বর রাতে। অভিযোগ, রাত সাড়ে ১১টা নাগাদ নিউ বারাকপুর পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোদালিয়া এলাকার ৫ নম্বর লেনিন সরণি রোডে প্রতিবেশী বিজন বিশ্বাসের বাড়ির সামনে মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি করছিলেন কমল মজুমদার। বিজনবাবু এর প্রতিবাদ করলে আচমকাই তাঁর উপর ধারালো ভারী অস্ত্র, রামদা নিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজন বিশ্বাসের মাথায় সজোরে আঘাত করে অভিযুক্ত। । স্বামীকে বাঁচাতে তাঁর স্ত্রী রিঙ্কু বিশ্বাস এগিয়ে এলে তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে পিঠের পিছনের দিকে আঘাত করা হয়। গুরুতর জখম অবস্থায় রাস্তায় পড়ে যান দু’জনেই। খবর পেয়ে তৎকালীন নিউ বারাকপুর থানার ওসি সুমিত কুমার বৈদ্য ঘটনাস্থলে পৌঁছন। গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে দ্রুত আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন বিজন ও রিঙ্কু।

ঘটনার পর নিউ বারাকপুর থানায় মামলা দায়ের হয়। মামলা নম্বর ৩২৩/২৪। ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-র ১১৮(২) এবং ১০৯ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের সময় কমল মজুমদারকে গ্রেফতার করা হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর শুক্রবার মামলার রায় ঘোষণা করে বারাকপুর মহকুমা আদালত। BNS-এর ১১৮(২) ধারায় গুরুতর জখম করার অপরাধে কমল মজুমদারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে অতিরিক্ত কারাদণ্ডের নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে, BNS-এর ১০৯ ধারায় খুনের চেষ্টার অপরাধে তাঁকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা দিতে না পারলে অতিরিক্ত কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত জানিয়েছে।

 
 ।

প্রথমবার কোচবিহারে শুভেন্দু, জলদাপাড়ায় নামকরণ করবেন দুই হস্তীশাবকের

মুকেশ আম্বানির সঙ্গে বৈঠক শুভেন্দুর, বাংলায় বিনিয়োগ বাড়াতে বড় পদক্ষেপে মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথম কোচবিহার যাবেন শুভেন্দু অধিকারী

মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পরিণতি, পুলিশ পরিচয়ে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ

বিশ্বজুড়ে ইরানের সব এয়ারলাইনসের বিমান বন্ধ করার হুমকি ট্রাম্পের

নিভৃতে কাটানোর নতুন গন্তব্য, পুজোর ছুটিতে ঘুরে আসুন ‘খোয়াবগাঁ’

পোস্ট অফিসের সুপারহিট স্কিম! মাত্র ১১৫ মাসেই টাকা হবে দ্বিগুণ

নিম্নচাপের জেরে সকাল থেকেই বৃষ্টি, আরও বাড়বে দাপট! রাজ্যের কোন কোন জেলায় ভারী বর্ষণ?

টাইফুন ‘দুজুয়ান’-এর তাণ্ডবে বিপর্যস্ত জাপান! ভূমিধসে মৃত ২, নিখোঁজ একাধিক

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার