মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুছে ফেলা হল ক্যাম্পাসের মধ্যে থাকা বিতর্কিত দেওয়াল লিখন, গ্রাফিতি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির পর নড়েচড়ে বসল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মুছে ফেলা হল ক্যাম্পাসের মধ্যে থাকা বিতর্কিত দেওয়াল লিখন, গ্রাফিতি। শনিবার (২৯ অগস্ট) রাতেই ওইসব দেওয়াল লিখনের উপর সাদা রং করে দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর। কিন্তু কারা এই কাজ করল? যদিও আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতী বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কাজ করেছে। এ বিষয়ে বাম ছাত্র সংগঠনের তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি। গত সপ্তাহে যাদবপুর ৮বি-তে ১০ হাজার কণ্ঠে বন্দেমাতরম গান করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়েই বিশ্ববিদ্যালয়ে লেখা দেশ বিরোধী ও আপত্তিকর স্লোগান নিয়ে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এরপর নবান্নে সাংবাদিক বৈঠকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ‘যাদবপুরে কিষেনজি রেড স্যালুট চলবে না। সব নথি রয়েছে, সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। বেশ কয়েকজন ছাত্র সিএমওতে আর্টস হস্টেলের বেশ কিছু ভিডিও পাঠিয়েছেন। তা ভিসিকে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। সব প্রমাণ হলেই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, অপেক্ষা করুন।’ সোমবার বৈঠকের পরেই বিশ্ববিদ্যালয়ে থাকা সেই সব ‘আপত্তিকর’ ও ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন, স্লোগান ও গ্রাফিতির ভিডিও নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। এরপরেই মঙ্গলবার বিতর্কিত কিছু দেওয়াল লিখন সাদা রঙ ঢেলে নিজেরাই ঢেকে দেয় বাম ছাত্র সংগঠন এসএফআই। 

ABVP ছাত্র সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখত। এই নিয়ে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে ‘সাফাই অভিযান’ দ্রুত শুরু হবে বলে জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেইমতো শনিবার রাতেই ক্যাম্পাসের ভিতর থাকা বিতর্কিত দেওয়াল লিখন, ‘দেশবিরোধী’ ও ‘আপত্তিকর’ দেওয়াল লিখন ও গ্রাফিতি সাদা রং দিয়ে মুছে ফেলা হল। তবে এখনও অনেক জায়গায় বিতর্কিত গ্রাফিতি রয়েছে বলে জানিয়েছে এবিভিপি। সব দেওয়াল লিখন কত দ্রুত মোছা হবে? সেই নিয়েই এখন চর্চা চলছে। এবিভিপির তরফে বাকি সেসব দেওয়াল লিখনও মুখে ফেলার দাবি জানানো হয়েছে। 

এই বিষয়ে এবিভিপির মুখপাত্র শুভজিৎ সাহা জানিয়েছেন, ‘দেওয়াল লিখনগুলি মুছে ফেলার জন্যে মুখ্যমন্ত্রী বলার পর আমরা এনআইএ তদন্তের দাবি জানিয়ে চ্যান্সেলর স্যরের কাছে গিয়েছিলাম। যেভাবে সিস্টেম এগোচ্ছে, আজ দেওয়াল লিখন মোছা শুরু হয়েছে। আমাদের বিশ্বাস, দেওয়াল মোছা শেষ হলে, দিমাগের ভিতরে যে কালো আছে, তাও  মোছা শুরু হবে।’

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

সাঙ্ঘাতিক ঘটনা! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন, মোছা হল যাদবপুর ক্যাম্পাসের ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের