আন্তর্জাতিক নারী দিবসে মুখ্যমন্ত্রীর টুইট শুভেচ্ছা! কবিতা ফেসবুকে

মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছা বার্তা দিলেন মহিলাদের। একই সঙ্গে ফেসবুকে তিনি পোস্ট করেছেন তাঁর লেখা এক কবিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৮ মার্চ, আন্তর্জাতিক নারী দিবস(International Women Day)। এই ঐতিহাসিক মুহুর্তে বাংলার অগ্নিকন্যা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) টুইট করে শুভেচ্ছা বার্তা দিলেন রাজ্যের মহিলাদের। একই সঙ্গে ফেসবুকে(Facebook) তিনি পোস্ট করেছেন তাঁর লেখা এক কবিতা(Poem) যা মহিলাদের উৎসর্গ করেই তিনি লিখেছেন। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী দুটি টুইট(Tweet) করেছেন, প্রথমটিতে লিখেছেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব মহিলাকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। তোমরা আমাদের গর্বিত করেছ। তোমাদের ছাড়া সমাজ কোনওদিন এভাবে এগিয়ে যেতে পারত না।’ অপর টুইটে তিনি লিখেছেন, ‘আমাদের রাজ্য মহিলাদের ক্ষমতায়ণে দৃঢ়প্রতিজ্ঞ। আর সেই লক্ষ্যেই উপযুক্ত পদ্ধতির মাধ্যমে সমাজে বৃহত্তর অবদানের জন্য তাঁদের জন্য সক্ষম পরিস্থিতি তৈরি করে চলা হচ্ছে।’

এদিন মুখ্যমন্ত্রী ফেসবুকে একটি কবিতাও লিখেছেন। কার্যত কবিতার মাধ্যমে নারীদের শ্রদ্ধা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘আমি কন্যা আমি কন্যাশ্রী/ আমি ভাগ্য আমি ভাগ্যশ্রী/আমি যশ আমি যশশ্রী/আমি ভূমি আমি ভূমিশ্রী/ আমি জীবন আমি যৌবন গড়ি ভাগ্য/ আমি সভ্যতা নই অজ্ঞ / আমি জ্ঞানী গড়ি স্বর্গ / আমি বিদ্যা, আমি বুদ্ধি, আমি পূজার অর্ঘ্য / আমি সংসার আমি রাস্তা/ আমি আগামী আমি আস্থা / আমি বিশ্বাস আমি ভরসা আমি ধন্যা / আমি জীবন আমি যৌবন আমি অনন্যা।’ এদিন নজরুল মঞ্চে তৃণমূলের বৈঠক আছে। অনেকেই মনে করছেন সেই বৈঠক থেকেও মুখ্যমন্ত্রী মহিলাদের উদ্দেশ্য করে বার্তা দিতে পারেন। দলের অন্দরে মহিলাদের আরও গুরুত্ব প্রদান করা ছাড়াও সদ্য হয়ে যাওয়া রাজ্যের ১০৮টি পুরসভার মধ্যে তৃণমূলের দখলে আসা ১০২টি পুরসভার মধ্যে বেশ কিছু ক্ষেত্রে হয়তো মুখ্যমন্ত্রী মহিলা মুখ তুলে ধরতে পারেন এই আন্তর্জাতিক নারী দিবসে।

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের