ইভিএমের ঘাটতি, কীভাবে হবে পুরভোট? হাইকোর্টের দ্বারস্থ রাজ্য নির্বাচন কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ইভিএমের ঘাটতি, আর সেই কারণেই পুরসভা নির্বাচনের প্রস্তুতিতে তৈরি হয়েছে জটিলতা। প্রয়োজনীয় সংখ্যক ইভিএম হাতে না থাকায় ভোটের নির্ঘণ্ট স্থির করা যাচ্ছে না বলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল রাজ্য নির্বাচন কমিশন। মঙ্গলবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত বিচারাধীন মামলাগুলির শুনানির আবেদন জানিয়েছে কমিশন। আগামী মঙ্গলবার এই বিষয়ে শুনানি হওয়ার কথা।

আদালতে কমিশনের তরফে জানানো হয়, বর্তমানে রাজ্যে মোট ২৬টি নির্বাচনী মামলা বিচারাধীন। ওই মামলাগুলির সঙ্গে সম্পর্কিত থাকার কারণে বিভিন্ন জেলায় বহু ইভিএম সংরক্ষিত অবস্থায় রয়েছে। শুধু ইভিএম নয়, মামলার কারণে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সিসিটিভি ফুটেজও সংরক্ষণ করে রাখতে হচ্ছে। কমিশনের বক্তব্য, দীর্ঘদিন ধরে মামলাগুলি নিষ্পত্তি না হওয়ায় নির্বাচনী পরিকাঠামোর স্বাভাবিক ব্যবহার ব্যাহত হচ্ছে। সামনে পুরসভা নির্বাচন। কিন্তু পর্যাপ্ত ইভিএম হাতে না থাকলে ভোটের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাওয়া এবং নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা কঠিন হয়ে পড়বে।

আরও পড়ুনঃ রামপুরহাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইজির ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

এই পরিস্থিতিতে বিচারাধীন নির্বাচনী মামলাগুলির দ্রুত নিষ্পত্তির আর্জি জানিয়েছে কমিশন। মামলাগুলির জট কাটলে সংরক্ষিত ইভিএম ও অন্যান্য নির্বাচনী সামগ্রী নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। ফলে পুরভোটের প্রস্তুতিও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে মনে করছে কমিশন।

‘অতীতে আটকে থাকলে…’, তারেক রহমানকে ‘রাজধর্ম’ স্মরণ করালেন দীনেশ ত্রিবেদী

অভাবে থামেনি প্রতিভা! সস্তার বলপেনে এঁকেই আন্তর্জাতিক মঞ্চে জায়গা করলেন বাংলার তরুণ

স্কুলে নেই বেঞ্চ-ডেস্ক-শৌচাগার! সাপের ভয়ে কুঁড়েঘরে চলছে পড়াশোনা, কোথায় জানেন?

‘৫ সেপ্টেম্বর আন্দোলনে নামছি না,’ কেন্দ্রের আশ্বাসের পর সুপ্রিম কোর্টকে জানাল ‘ককরোচ’রা

ফাঙ্গাস ধরা চিকেন রয়েছে ফ্রিজে, মধ্যমগ্রাম স্টারমলের নামী রেস্তোরাঁর লাইসেন্স বাতিল

ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, এক ধাক্কায় মাসিক সাম্মানিক বাড়ল ২০০০ টাকা

বিপর্যয় মোকাবিলায় নতুন অস্ত্র পেল রাজ্য, ‘অর্জুন বাহিনী’ গড়ল শুভেন্দুর সরকার

রাস্তায় থুতু ফেলেন বা প্রস্রাব করেন? সাবধান! আজ থেকেই গুণতে হবে মোটা অঙ্কের জরিমানা

‘ফ্ল্যাট কেনা-বেচার নামে রাজ্যজুড়ে প্রতারণার জাল ছড়িয়ে পড়েছে,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘সোনা কেনা থেকে বিরত থাকুন’, ফের দেশবাসীকে আর্জি মোদির

নিম্নচাপের জেরে কলকাতায় দিনভর বৃষ্টির সম্ভাবনা, দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

‘রাষ্ট্রের নয়, আমার সরকারের সমালোচনা করুন’, নবান্নে সাংবাদিকদের বার্তা শুভেন্দুর

নাগাড়ে বৃষ্টিতে জলযন্ত্রণা, শহরে বন্ধ একাধিক রাস্তা, ট্রাফিকের গতি মন্থর