মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির রহস্যমৃত্যু, ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, তদন্তে পুলিশ

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট কুসুম্বা গ্রামে। মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়, বয়স ৩১ বছর।

Share:

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝির ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য বীরভূমের রামপুরহাট কুসুম্বা গ্রামে। মৃতার নাম বৃষ্টি মুখোপাধ্যায়, বয়স ৩১ বছর। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাই তথা রামপুরহাট-১ ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি নীহার মুখোপাধ্যায়ের প্রথম পক্ষের মেয়ে ছিলেন। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তাঁকে বাড়ির মধ্যে ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে ঝুলতে দেখতে পান পরিবারের সদস্যরা। এরপরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ এবং বৃষ্টির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে কী কারণে মিষ্টি আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিলেন, তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বাড়ির লোকজন, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছেন বৃষ্টি। পারিবারিক সূত্রের খবর, বৃষ্টি বিবাহিতা ছিলেন। ১১ বছরের একটি সন্তান রয়েছে তাঁর। স্বামীর সঙ্গে পারিবারিক বিবাদের কারণে বেশ কয়েক বছর আগে বাপের বাড়ি চলে এসেছিলেন তিনি। স্বামীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলাও চলছিল। এছাড়া বোলপুরের একটি স্কুলে গ্রুপ-সি পদে চাকরি করতেন বৃষ্টি। রাজ্যে যোগ্য-অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ নিয়ে যখন সুপ্রিম কোর্টে মামলা চলছিল, সেই সময় স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছিলেন তিনি। সেই সমস্ত কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন বৃষ্টি। এর আগে হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেছিলেন।

পরিবার আরও জানিয়েছে, মঙ্গলবার সকালে ডাক্তার দেখানোর জন্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন বৃষ্টি। এরপর ডাক্তার দেখিয়ে বাড়িও ফিরে আসেন তিনি। দুপুরের খাবার খান। তারপরেই আচমকাই দোতলায় চলে যান তিনি। এর কিছুক্ষণ পরে তাঁকে ডাকতে গিয়ে দরজা না খোলায় ধাক্কাধাক্কি শুরু করেন পরিবারের লোকজন। এরপর দরজা ভেঙে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ