সুস্থ হার্টের সহজ দাওয়াই! প্রতিদিনের ডায়েটে রাখুন এই ৮ ফল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্যস্ত জীবনযাত্রা, মানসিক চাপ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে বর্তমান সময়ে হৃদরোগ বা হার্টের সমস্যা ঘরে ঘরে দেখা দিচ্ছে। অনেকেই সুস্থ থাকতে নানারকম ওষুধ বা সাপ্লিমেন্টের ওপর নির্ভর করেন। কিন্তু চিকিৎসকদের মতে, হার্ট ভাল রাখার সবচেয়ে সহজ ও প্রাকৃতিক উপায় লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায়। বিশেষ করে, সঠিক ফল নির্বাচন হৃদযন্ত্রকে সতেজ রাখতে দারুণ কাজ করে।

হার্টের যত্নে কোন ফলগুলি রাখতে পারেন পাতে?

আম

ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ আম শরীরে অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সহায়তা করতে পারে। তবে আমে প্রাকৃতিক চিনি তুলনামূলক বেশি থাকায় পরিমাণ মেপে খাওয়া ভাল।

বেরিজাতীয় ফল

স্ট্রবেরি, ব্লুবেরি ও রাস্পবেরির মতো ফলে ফাইবার ও অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে। এগুলি প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমাতে এবং রক্তনালির স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করতে পারে।

কলা

কলার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পটাশিয়াম। এটি শরীরে সোডিয়ামের প্রভাব নিয়ন্ত্রণে এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আঙুর

আঙুরে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট ও উদ্ভিজ্জ যৌগ রক্তনালির স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণের সঙ্গেও এর সম্ভাব্য যোগসূত্রের কথা গবেষণায় উঠে এসেছে।

বেদানা

পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ বেদানা অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমাতে সাহায্য করতে পারে। তবে প্যাকেটজাত বা অতিরিক্ত চিনি দেওয়া জুসের পরিবর্তে গোটা ফল খাওয়াই ভাল।

আনারস

আনারসে রয়েছে ভিটামিন সি এবং ব্রোমেলাইন নামের একটি প্রাকৃতিক উৎসেচক। ব্রোমেলাইনের প্রদাহ ও অক্সিডেটিভ স্ট্রেস কমানোর সম্ভাব্য ভূমিকা রয়েছে।

কিউই

ভিটামিন সি, ভিটামিন ই, পটাশিয়াম এবং অ্যান্টি-অক্সিডেন্টে সমৃদ্ধ কিউই হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও এর ইতিবাচক প্রভাবের ইঙ্গিত পাওয়া যায়।

অ্যাভোকাডো

এতে রয়েছে স্বাস্থ্যকর আনস্যাচুরেটেড ফ্যাট, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফোলেট। এগুলি কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে।

পেঁপে

ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, পটাশিয়াম ও ম্যাগনেশিয়াম রয়েছে পেঁপেতে। এই পুষ্টি উপাদানগুলি হৃদ্‌যন্ত্র ও রক্তনালির স্বাস্থ্যের জন্য উপকারী।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২