জন্মাষ্টমীতে বানিয়ে নিন গোপালের প্রিয় মাখন-মিছরি, রইল সহজ রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জন্মাষ্টমীর পুজোয় গোপালের সবথেকে প্রিয় ভোগ হল মাখন-মিছরি। বাজার থেকে না কিনে মাত্র ১০ মিনিটে ঘরোয়া উপকরণে তৈরি করে ফেলুন একদম খাঁটি ও সুস্বাদু মাখন-মিছরি। ধর্মীয় বিশ্বাস অনুসারে, নাড়ুগোপালকে এই ভোগ নিবেদন না করলে জন্মাষ্টমীর উৎসব যেন অসম্পূর্ণই থেকে যায়।

উপকরণ

১/২ কাপ খাঁটি গাওয়া ঘি, স্বাদমতো মিছরি বা মিছরির গুঁড়ো, ৪-৫টি বরফ কিউব, সাজানোর জন্য জাফরান এবং পেস্তা কুচি ও তুলসী পাতা।

পদ্ধতি

একটি মিক্সার গ্রাইন্ডার বা হুইস্কারের সাহায্যে খাঁটি গাওয়া ঘি খুব ভাল করে ফেটিয়ে নিন। ফেটানোর সময় সামান্য ঠান্ডা জল ও ৩ থেকে ৪টি বরফের টুকরো দিয়ে দিন। কিছুক্ষণ পর দেখবেন জল ও মাখন সম্পূর্ণ আলাদা হয়ে গিয়েছে। এবার মাখনের মণ্ডটি জল থেকে তুলে নিয়ে আরও একবার বরফ ঠান্ডা একটি বড় পাত্রে আধ কাপ খাঁটি গাওয়া ঘি নিন। এবার তাতে বরফের টুকরো দিয়ে দিন। হাত দিয়ে বরফের টুকরোগুলো ঘিয়ের সাথে বৃত্তাকারে অনবরত নাড়তে বা ঘষতে থাকুন। মাত্র ২থেকে ৩ মিনিটের মধ্যেই দেখবেন ঘিয়ের হলুদ রঙ বদলে একদম সাদা, মসৃণ ও তুলতুলে মাখনে পরিণত হয়েছে। এরপর বরফের টুকরোগুলো ফেলে দিন। তৈরি হওয়া সাদা মাখনের মণ্ডটি একটি সুন্দর মাটির পাত্র বা বাটিতে রাখুন। উপর থেকে স্বাদমতো মিছরির দানা বা মিছরির গুঁড়ো ছড়িয়ে দিন। সুন্দর দেখানোর জন্য সামান্য পেস্তা কুচি ও জাফরান দিন। সবশেষে একটি তুলসী পাতা ওপরে দিয়ে পরম ভক্তিতে গোপালকে নিবেদন করুন।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর