গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

Share:

নিজস্ব প্রতিনিধি: জন্মাষ্টমীর উৎসবে এবার ভোগের থালিতে দেখা যাবে একেবারে অন্যরকম চমক। মুম্বইয়ের ইসকন জুহুতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মোৎসব উপলক্ষে আয়োজন করা হচ্ছে ১০০৮ ভোগের মহা নিবেদন। ভারতীয় ঐতিহ্যের সঙ্গে আন্তর্জাতিক রন্ধনশৈলীর মেলবন্ধনে সাজানো এই নিরামিষ আয়োজন ইতিমধ্যেই আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। আগামী ৫ সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২টা থেকে ইসকন জুহু মন্দিরে ভক্তদের জন্য এই বিশেষ ভোগ নিবেদনের আয়োজন থাকবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের খাবারের স্বাদকে এক ছাতার নীচে এনে এই আয়োজনকে বিশেষ মাত্রা দেওয়া হয়েছে।

১০০৮ ভোগের তালিকায় থাকছে বিশ্বের বিভিন্ন দেশের রন্ধনশৈলী থেকে অনুপ্রাণিত নানা পদ। ভারতীয় খাবারের পাশাপাশি মেনুতে জায়গা করে নিতে পারে টাকোস, সুশি, পিৎজা, গার্লিক ব্রেড, স্যালাড, কেক, এশিয়ান প্ল্যাটার-সহ আরও একাধিক আন্তর্জাতিক পদ। তবে পুরো আয়োজনটিই থাকবে নিরামিষ রূপে। ইসকন জুহুর জন্মাষ্টমী উদযাপনের অন্যতম বিশেষ আকর্ষণ এই বিশাল ভোগ নিবেদন। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী, দেবতার প্রতি ভক্তি, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম মাধ্যম হল নানা ধরনের খাবার নিবেদন করা। সেই ঐতিহ্যকেই আরও বৃহৎ পরিসরে তুলে ধরছে এই ১০০৮ ভোগের আয়োজন। 

আরও পড়ুন: অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

এই মহাভোগ শুধু খাবারের বিপুল সম্ভার নয়, এর মধ্যে রয়েছে সাংস্কৃতিক বৈচিত্র্যেরও ছোঁয়া। বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় খাবারকে নিরামিষ রূপে পরিবেশন করে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী ভোগের সঙ্গে বিভিন্ন দেশের জনপ্রিয় খাবারকে নিরামিষ রূপে পরিবেশন করে জন্মাষ্টমীর ঐতিহ্যবাহী ভোগের সঙ্গে আন্তর্জাতিক স্বাদের সংযোগ ঘটানো হয়েছে। মন্দিরে আগত ভক্তদের কাছে তাই এবারের আয়োজন হতে চলেছে ভক্তি, সংস্কৃতি ও খাবারের এক অনন্য সমন্বয়। একদিকে থাকবে শ্রীকৃষ্ণের উদ্দেশে নিবেদন, অন্যদিকে বিশ্বের নানা প্রান্তের রন্ধনশৈলীর বৈচিত্র্য দুইয়ের মেলবন্ধনেই জমজমাট হতে চলেছে ইসকন জুহুর জন্মাষ্টমী। মন্দিরে আগত ভক্তদের কাছে তাই এবারের আয়োজন হতে চলেছে ভক্তি, সংস্কৃতি ও খাবারের এক অনন্য সমন্বয়। 

 

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর