অনলাইনে অর্ডার করা ডিম ভাঙতেই যা বের হল…

Share:

নিজস্ব প্রতিনিধি: অনলাইনে অর্ডার করা ডিমের ভিতরে পোকা পাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল কর্ণাটকের ম্যাঙ্গালুরুতে। এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শহরের একটি কুইক-কমার্স সংস্থার বিক্রয় ও সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন খাদ্য নিরাপত্তা দফতরের আধিকারিকরা। অভিযানে বেশ কিছু ভাঙা ডিমের প্যাকেট নজরে আসে বলে জানা গিয়েছে। ঘটনার সূত্রপাত এক গ্রাহকের অভিযোগকে কেন্দ্র করে। অনলাইনে অর্ডার করা কয়েকটি ডিম নষ্ট অবস্থায় পাওয়ার পাশাপাশি একটি ডিমের ভিতরে পোকা দেখতে পান তিনি। এরপর সরাসরি কর্ণাটকের স্বাস্থ্যমন্ত্রী ইউ. টি. খাদারের কাছে অভিযোগ জানান ওই গ্রাহক।

অভিযোগ পাওয়ার পরই নড়েচড়ে বসে খাদ্য নিরাপত্তা দফতর। আধিকারিকরা ম্যাঙ্গালুরুর ফালনির এলাকার ফালনির স্কোয়ারে থাকা সংশ্লিষ্ট অনলাইন খুচরো বিক্রয় সহায়তা কেন্দ্রে গিয়ে পরিদর্শন করেন। সেখানে ডিম সংরক্ষণ ও সরবরাহের ব্যবস্থাও খতিয়ে দেখা হয়। পরিদর্শনের সময় বেশ কয়েকটি ভাঙা ডিমের প্যাকেট দেখতে পান আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত প্যাকেটগুলি দ্রুত সরিয়ে ফেলে নষ্ট করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থার কর্মীদের। পাশাপাশি, সংরক্ষণ কক্ষের পরিচ্ছন্নতা নিয়েও সতর্কতামূলক পদক্ষেপ করা হয়। খাদ্য নিরাপত্তা দফতরের নির্দেশে ওই সংরক্ষণ কক্ষটি সাময়িকভাবে বন্ধ করে সিল করে দেওয়া হয়েছে। পুরো জায়গাটি ভালভাবে পরিষ্কার করার পাশাপাশি জীবাণুনাশক দিয়ে স্যানিটাইজ করার নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাকে।

আরও পড়ুন: মুখ্যসচিবের ফোনের পর ডিভিসি জল ছাড়া কমালেও হাওড়া-হুগলিতে বন্যা পরিস্থিতির অবনতি

এই ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নোটিস পাঠানোর প্রস্তুতি নিচ্ছে খাদ্য নিরাপত্তা দফতর। অভিযোগের বিষয়ে সংস্থার কাছ থেকে লিখিত ব্যাখ্যাও চাওয়া হবে। আধিকারিকরা জানিয়েছেন, পরিদর্শনে পাওয়া তথ্য এবং সংস্থার জবাব খতিয়ে দেখার পরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ক্ষেত্রে গুণমান ও সংরক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এই অভিযোগকে কেন্দ্র করে।

 

 

৮ না ৯ নভেম্বর? জেনে নিন দীপাবলিতে লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত

অনুর্বর জমিতেই হবে টাকার বৃষ্টি , শুধু এই নিয়মে লাগান শিশম গাছ

হজমশক্তি বাড়াতে ও কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুন কার্যকরী এই শাক! চেনেন?

কার্তিক মাসের পুণ্যতিথিতে স্নান, শ্রী বিষ্ণুর কৃপায় খুলবে ভাগ্যের দুয়ার

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের