ফের রক্তাক্ত নাইজেরিয়া, ডাকাতি রুখতে গিয়ে গুলিতে ঝাঁঝরা ৬২গ্রামবাসী

খুনিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী ও পুলিশ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের রক্তাক্ত নাইজেরিয়া। ডাকাতি রুখতে গিয়ে সশস্ত্র বন্দুকধারীদের গুলিতে ঝাঁঝরা হয়ে গেলেন ৬২ জন গ্রামবাসী। গুলিতে যাঁদের মৃত্যু হয়েছে তাঁরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবী পাহারাদারের দায়িত্বে ছিলেন। খুনিদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী ও পুলিশ। যদিও খুনিদের কাউকে এখনও পর্যন্ত পাকড়াও করা যায়নি। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘রয়টার্স’ জানিয়েছে, সশস্ত্র হামলাকারীদের হাত থেকে বাঁচতে নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কেবি অঙ্গরাজ্যে গ্রামবাসীদের নিয়ে বিশেষ স্বেচ্ছাসেবক দল গঠন করেছিল স্থানীয় পুলিশ। সশস্ত্র হামলাকারীরা যাতে অতর্কিতে হানা দিয়ে লুতরাজ চালাতে না পারে সে দিকে বিশেষ নজর রেখে চলেছিলেন ওই স্বেচ্ছাসেবকরা। রবিবার রাতে গোপন সূত্রে ওই স্বেচ্ছাসেবক দলটি জানতে পারে, গ্রামে ডাকাতির উদ্দেশে চওড়া হচ্ছে সশস্ত্র বন্দুকধারীরা। আর সেই পরিকল্পনা ভেস্তে দিতে অভিযানে নামার সিদ্ধান্ত নিয়েছিল।

কেবির ‘ইয়ান সা কাই’ পাহারাদার দলের প্রধান উসমান সানি জানিয়েছেন, আগেভাগেই সশস্ত্র ডাকাত দল বিশেষ অভিযানের কথা জেনে যায়। অতর্কিতে চড়াও হয় স্বেচ্ছাসেবক দলটির উপরে। নির্বিচারে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দেয় দলের প্রত্যেক সদস্যকে। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে কেবি অঙ্গরাজ্যে মোটরসাইকেলে করে আসা কয়েক ডজন বন্দুকধারী একটি গ্রামে হামলা চালিয়ে ৫০ জনেরও বেশি গ্রামবাসীকে খুন করেছিল। 

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন