আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানুন আজকের রাশিফল, কেমন যাবে আপনার আজকের দিন

মেষ: আপনার কথায় ঘরে অশান্তি হতে পারে। বাবার পরামর্শ মেনে কাজ করুন। সাফল্য আসবে। কর্মক্ষেত্রে চক্রান্তের শিকার হতে পারেন। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।

বৃষ: বিনোদনে অনেক খরচ করে ফেলতে পারেন। নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। অত্যাধিক নেশার দ্রব্যের প্রতি আসক্তি আপনার জীবনের সাধারণ কাজগুলিকে ব্যাহত করবে।

মিথুন: অহেতুক চাপ আপনাকে দুর্বল রাখবে। নিজেকে শান্ত রাখুন। এমন কাজ করুন যাতে মন শান্ত থাকে। অন্যের জন্য কাজ করে আপনার অনেক সময় নষ্ট হবে।

কর্কট: ধার নেওয়া টাকা আজই ফেরত দিতে হবে। আজ পরিবার এবং বন্ধুদের সমর্থন আপনার উৎসাহ বাড়িয়ে দেবে। কর্মক্ষেত্রে আপনার মেধার ব্যবহার সাফল্য এনে দেবে।

সিংহ: বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে প্রেমে পড়তে পারেন। আজ নিজের মনের মত কাজ করুন। তাতে উৎসাহ পাবেন। সাফল্য আসবে। জমি সংক্রান্ত ক্ষেত্রে আজ খরচ হতে পারে।

কন্যা: আজ ব্যায়াম ও শরীরচর্চায় অনেকটা সময় যাবে। আপনার ভাল স্বাস্থ্য আপনাকে খেলাধুলায় আগ্রহী করে তুলবে। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব আসতে পারে। সাজগোজে শৌখিনতা দেখা যাবে।

তুলা: খাওয়াদাওয়া নিয়ন্ত্রণ করুন, ডাক্তারের পরামর্শে চলুন। দিনের শেষে আর্থিক উন্নতি হতে পারে। আপনার ধৈর্যের অভাব কোনও বিষয়ে সমস্যায় ফেলতে পারে। ভ্রমণের ফলে পরিচিতি বাড়বে।

বৃশ্চিক: সামাজিক অনুষ্ঠানে সকলকে মাতিয়ে রাখবেন আজ। প্রেমের মানুষের সাথে মনোমালিন্য হতে পারে। অফিসে ঊর্ধ্বতনদের সাথে যোগাযোগ ভাল হবে। আপনার উপস্থাপনা প্রশংসা পাবেন।

ধনু: আজ আর্থিক বিনিয়োগে ক্ষতি হতে পারে। অস্থিরতা কমাতে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। অপ্রিয় মানুষদের থেকে দূরে থাকুন। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।

মকর: ওজন কমাতে কম খান, ব্যায়াম করুন। কারও থেকে ধার দেওয়া টাকা ফেরত পেতে পারেন। অফিসের কাজে আজ নতুন গতি আসবে। সন্ধ্যায় পত্নীর সাথে সময় কাটান।

কুম্ভ: আপনার দক্ষতায় আজ ব্যবসায় উন্নতি হবে। পুরনো জিনিস বা গহনা থেকে আজ অর্থ উপার্জন হতে পারে। প্রেমের পক্ষে দিনটি ভালো। সময়ের গুরুত্ব দিন।

মীন: টাকাকে গুরুত্ব দেওয়ায় সম্পর্ক খারাপ হতে পারে। আজ আপনার শরীর ক্লান্ত থাকবে। ফলে বিশ্রামের প্রয়োজন হবে। বাড়ির বাচ্চাদের সাথে কিছুটা সময় কাটান।

Published by:

Share Link:

More Releted News:

রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে সতর্কতা অবলম্বন করুন, পরিবারে বিয়ের সম্ভাবনা

ব্যতিপাত যোগের প্রভাবে ৪ রাশির সতর্কবার্তা, আজ থেকে বাড়তে পারে সমস্যা!

আজকের রাশিফল: পেটের সমস্যা বাড়বে, হঠাৎ চাকরির প্রস্তাব, বিদেশ ভ্রমণের সুযোগ…

কাজের প্রতি মনোযোগী হন, কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ্মীবারে কার বিপদ?

শনির উদয়ে ভাগ্য খুলছে ৩ রাশি, জানুন কাদের জীবনে আসছে বড় পরিবর্তন?

শুক্রের গোচরে কুম্ভের হঠাৎ অর্থপ্রাপ্তি, তবে পরিবারের চরম বিপদ..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ