যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

পোস্টার-স্লোগান-দেওয়াললিখন নিয়ে নানা বিতর্কের মাঝেই এবার বড়সড় রদবদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পোস্টার-স্লোগান-দেওয়াললিখন নিয়ে নানা বিতর্কের মাঝেই এবার বড়সড় রদবদল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University)। সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে। সেলিম বক্স মণ্ডলকে সরিয়ে নতুন রেজিস্ট্রার হলেন ইতিহাসের অধ্যাপক দেবজিৎ দত্ত। আর বিশ্ববিদ্যালয়ের নতুন ফাইন্যান্স অফিসার হলেন কলা বিভাগের সচিব ইন্দ্রজিৎ দত্ত। উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই বিতর্কিত দেওয়াললিখন, দেশবিরোধী স্লোগান, পোস্টার নিয়ে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশে রাতারাতি দেওয়ালে চুনকাম করে বিতর্কিত গ্রাফিতিগুলি মুছে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু চুনকামের উপরেও কার্ল মার্কসের বিতর্কিত উক্তি লেখা হয়। সেগুলিও পুরসভার লোকজন গিয়ে মুছে দিয়েছে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করা হয়েছে বলে জানায় পুরসভা কর্তৃপক্ষ।

এই পোস্টার দেওয়া-মোছা বিতর্কের মাঝে এবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অদলবদল নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি যাদবপুরে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার কর্মসূচি নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলেছিলেন, বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করেই ছাড়বেন তিনি। ABVP ছাত্র সংগঠনের তরফ থেকেও দাবি করা হয়েছে যে, দীর্ঘদিন ধরেই নকশালপন্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের দেশবিরোধী স্লোগান লিখে রাখছে। ক্যাম্পাসের একাধিক জায়গায় এমন লেখা থাকলেও দীর্ঘদিন ধরে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই এই নিয়ে বহুদিন ধরেই স্লোগান যুদ্ধ চলছে। এবার এতার একটি সমাধানের প্রয়োজন।

এছাড়া বিজেপিপন্থীরা বারবার রেজিস্ট্রার সেলিম বক্স মণ্ডলের পদত্যাগের দাবি জানাচ্ছিলেন। অবশেষে বুধবার (৯ সেপ্টেম্বর) উচ্চশিক্ষা দফতরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে আচার্য রাজ্যপালের অনুমতিক্রমে সেলিম বক্স মণ্ডলকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। তবে আচমকা সেলিম মণ্ডলকে সরানো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এ দিকে, বুধবার অর্থাৎ আজ গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ‘গেরুয়া সম্মান যাত্রা’ রয়েছে। এই আবহের মধ্যেই এমন পরিবর্তন নিয়ে চর্চা শুরু হয়েছে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২