টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টে টেস্ট অভিষেকেই নজর কাড়লেন পাকিস্তানের তরুণ পেসার রজাউল্লাহ খান। বল হাতে চার উইকেট নেওয়ার পর ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালালেন তিনি। মাত্র ৬৩ বলে ৮১ রানের দুরন্ত ইনিংসে হাঁকালেন ৯টি ছক্কা ও ৪টি চার। তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ে কার্যত ম্যাচের ছবি বদলে যায়। শুধু তাই নয়, টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার ক্ষেত্রে নিউজিল্যান্ডের টিম সাউদির রেকর্ডের সমকক্ষ হলেন রাজাউল্লাহ।    

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে একসময় মনে হচ্ছিল দ্রুতই ম্যাচ শেষ করে দেবে ইংল্যান্ড। কিন্তু অষ্টম উইকেট পড়ার পর ক্রিজে এসে পাল্টা আক্রমণ শুরু করেন রজাউল্লাহ। তাঁর সঙ্গে জুটি বাঁধেন আর এক পেসার মহম্মদ আব্বাস। দু’জনে মিলে নবম উইকেটে যোগ করেন ১২১ রান। আব্বাস করেন ৪২ রান। রজাউল্লাহ মাত্র ৪৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন। এরপরও থামেনি তাঁর ছক্কার বৃষ্টি। ইনিংসে মোট ৯টি ছক্কা মেরে টেস্ট অভিষেকে সর্বাধিক ছক্কার রেকর্ডে নিউজিল্যান্ডের টিম সাউদির সঙ্গে জায়গা ভাগ করে নেন তিনি। ইংল্যান্ডের মাটিতে একটি টেস্ট ইনিংসে ৯ ছক্কা হাঁকিয়ে বেন স্টোকসের রেকর্ডও স্পর্শ করেন। সাউদি ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেকে নয়টি ছক্কা মেরেছিলেন। রাজাউল্লাহ বিদেশি মাটিতে টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডটিও ভেঙেছেন। এর আগে এই রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের কাইল মেয়ার্সের দখলে, যিনি ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে তার টেস্ট অভিষেকে সাতটি ছক্কা মেরেছিলেন।

আরও পড়ুন: রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

অভিষেক টেস্টে বল হাতেও নিজের দাপট দেখিয়েছেন ২১ বছরের এই ক্রিকেটার। প্রথম ইনিংসে চার উইকেট নেওয়ার পাশাপাশি ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটকে নিজের প্রথম টেস্ট উইকেট হিসেবে ফেরান তিনি। রজাউল্লাহর এই দুর্দান্ত পারফরম্যান্সে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৪৪৯ রান করে। প্রথম ইনিংসে ৩২০ রানে পিছিয়ে থাকার পর শেষ পর্যন্ত ইংল্যান্ডের সামনে জয়ের জন্য ১৩০ রানের লক্ষ্য রাখতে সক্ষম হয় পাকিস্তান। ফলে তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ করার ইংল্যান্ডের পরিকল্পনায় জল ঢেলে দেন রজাউল্লাহরা। 

টেস্ট অভিষেকে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মেরেছেন যারা

৯- টিম সাউদি- নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড (২০০৮)
৯- রাজাউল্লাহ- পাকিস্তান নাম ইংল্যান্ড (২০২৬)
৭- কাইল- ওয়েস্ট ইন্ডিজ বনাম বাংলাদেশ (২০২১)

ওয়াংখেড়েতে এবার শচিন-রাহানের নামে লাউঞ্জ, বড় পদক্ষেপ মুম্বই ক্রিকেট সংস্থার

আমিশার বাড়িতে দুঃসাহসিক চুরি, খোয়া গেল অভিনেত্রীর মায়ের ৫ লক্ষ টাকার সোনার বালা

সাতসকালে রাজবাড়ির দিঘিতে ভাসতে দেখা গেল অজ্ঞাত যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

প্রেমিকের সঙ্গে ঘর ছেড়ে পালিয়েছিলেন স্ত্রী, দুজনকে ধরে এনে বিয়ে দিলেন স্বামী

‘মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই তৃণমূলের অস্তিত্ব ছিল,’ দাবি দিলীপের

বিয়ের আগেই সন্তানের জন্ম দিলেন লেডি গাগা, বাবা হলেন বিশ্বখ্যাত গায়িকার বাগদত্তা পোলানস্কি

বন্যাত্রাণ পৌঁছানোর সময় নৌকায় থাকা চিকিৎসকদের আক্রমণ কুমিরের, তার পর…

ভারতকে উপহার জিনপিং-য়ের, গুয়াংজু থেকে নয়াদিল্লি বিমান পরিষেবা শুরুর ঘোষণা চিনের

নিম্নচাপ সরতেই কমছে বৃষ্টি, আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

ED অভিযানের পরেই বড় সিদ্ধান্ত, কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা হরিশ রাওয়াতের

ওভারটেক করতে গিয়ে বিপত্তি! পরপর তিনটি গাড়ির সংঘর্ষে রাশিয়ায় মৃত অন্তত ১২

টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন এই বোলার, পিছনে ফেললেন কাকে?

হামলার পর তেল পরিবহণে বড় পদক্ষেপ, পাইপলাইন বন্ধ করল সৌদি আরব

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি