যৌন লালসার শিকার চার বছরের শিশু! গ্রেফতার পড়শি ৮৫ বছরের বৃদ্ধ

ভয়াবহ ঘটনা! এবার চার বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৮৫ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের থানে জেলার ডোম্বিভালি শহরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ ঘটনা! এবার চার বছর বয়সী শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠল ৮৫ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের থানে জেলার ডোম্বিভালি শহরে। ইতিমধ্যেই প্রতিবেশী বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ঘটনার সময় নির্যাতিতা শিশুর মা বাড়ির ভিতরে কাজ করছিলেন। আর শিশুটি বাড়ির উঠোনে খেলা করছিল। তখনই অভিযুক্ত বৃদ্ধ দমেয়েটিকে চকোলেটের লোভ দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যায়, তাঁর মাকে না জানিয়েই। তখন বৃদ্ধের বাড়িতে কেউ ছিল না।

সেই সুযোগে তিনি শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ। মেয়েটির মা খুঁজতে খুঁজতে পাশের বাড়িতে গিয়ে দেখতে পান যে, তাঁর মেয়ে প্রতিবেশীর বাড়িতে রয়েছে। বৃদ্ধ শিশুর মাকে না জানিয়েই তাঁর বাড়িতে নিয়ে গিয়েছেন। এরপর মেয়েকে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসেন মা। বাড়িতে এসে দেখতে পান তাঁর মেয়ের শরীরের একাধিক জায়গায় দাগ রয়েছে। সেই জায়গাগুলি ধরলেই মেয়ে চিৎকার করছে। এরপরেই তিনি বুঝতে পারেন প্রতিবেশী বৃদ্ধ তাঁর মেয়ের সঙ্গে অশালীন কাজ করেছে। তাঁকে যৌন নির্যাতনের চেষ্টা করেছে। 

এরপরেই তিনি বৃদ্ধের বিরুদ্ধে ডোম্বিভালির রামনগর থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং অভিযোগ পেয়েই পুলিশ তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা 75(2) এবং পকসো আইনের ধারা 8 এর অধীনে মামলা দায়ের করেছে। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশের দেওয়া তথ্য অনুসারে। ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার (১৬ সেপ্তেম্বর) সকালে। ঘটনায় আরও তদন্ত চলছে। বৃদ্ধকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর মেয়েটিকে মেডিক্যাল চিকিৎসার জন্যে হাসাপাতালে পাঠানো হয়েছে। 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২