প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনছেন ৬৪ শতাংশ ভারতীয়, সমীক্ষায় উদ্বেগজনক তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামান্য জ্বর, মাথাব্যথা, সর্দি-কাশি কিংবা গ্যাসের সমস্যা হলেই অনেকের প্রথম ভরসা চিকিৎসকের পরামর্শ নয়, বরং কাছের ওষুধের দোকান। পুরনো প্রেসক্রিপশন দেখে কিংবা দোকানদারের পরামর্শে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা নতুন নয়। সমীক্ষা অনুযায়ী, ৬৪ শতাংশ ভারতীয় জানিয়েছেন, ওষুধের দোকানে গেলে অনেক সময় তাঁদের কাছে চিকিৎসকের প্রেসক্রিপশন চাওয়া হয় না। এর ফলেই এই প্রবণতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কেন বিপজ্জনক এই ওষুধ?

বিশেষ করে অ্যান্টিবায়োটিক জাতীয় নিজের ইচ্ছায় খাওয়া উচিত নয়। বর্তমানে এই ওষুধগুলি ‘ড্রাগস রুলস ১৯৪৫’-এর Schedule H1-এর আওতাভুক্ত করা হয়েছে। পাশাপাশি, ‘ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট ১৯৪০’-এর অধীনে এগুলিকে লাইসেন্সিং ব্যবস্থার মধ্যে আনা হয়েছে, প্রয়োজন ছাড়া বা ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের মতো সমস্যা তৈরি হতে পারে। ফলে ভবিষ্যতে নির্দিষ্ট সংক্রমণের ক্ষেত্রে প্রয়োজনীয় ওষুধও কম কার্যকর হয়ে পড়তে পারে। এই কারণেই প্রেসক্রিপশন-নির্ভর ওষুধের বিক্রি নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তা বারবার সামনে এসেছে। চলতি বছর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রেসক্রিপশন-ভিত্তিক Schedule H, H1 এবং X ওষুধের অননুমোদিত বিক্রি রুখতে খুচরো মেডিক্যাল স্টোরে CCTV নজরদারির প্রস্তাবও দিয়েছে। ওষুধের এই বিপজ্জনক অপব্যবহার রুখতেই সরকার অবশেষে এই কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে।

কী করণীয়?

শরীর খারাপ হলে নিজের মতো করে পুরনো প্রেসক্রিপশন অনুসরণ না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই নিরাপদ। বিশেষ করে অ্যান্টিবায়োটিক, ঘুমের ওষুধ, শক্তিশালী ব্যথানাশক কিংবা দীর্ঘদিন খেতে হয় এমন ওষুধ নিজের সিদ্ধান্তে শুরু বা বন্ধ করা উচিত নয়।ওষুধের দোকান থেকে কোনও ওষুধ নেওয়ার আগে সেটি আদৌ প্রয়োজন কি না, কী মাত্রায় খেতে হবে এবং কতদিন খেতে হবে এই বিষয়গুলি চিকিৎসকের কাছ থেকে জেনে নেওয়া জরুরি। এছাড়াও নিয়ম প্রতিপালনের বিষয়টি শুধু ভৌত কাউন্টারের মধ্যেই সীমাবদ্ধ নয়।যেসব গ্রাহক হোম ডেলিভারির মাধ্যমে ওষুধ পেয়েছেন, তাদের মধ্যে ৪১ শতাংশ বলেছেন যে তারা কখনো বা কদাচিৎ প্রেসক্রিপশন চেয়েছেন। কোনো ওষুধ ত্রুটিপূর্ণ, মেয়াদোত্তীর্ণ বা নকল বলে সন্দেহ হলে, বিক্রেতা, ব্যাচ এবং মেয়াদের বিবরণ খুঁজে বের করার জন্য একটি সঠিক চালান গুরুত্বপূর্ণ হতে পারে। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২