রান্নার মাঝেই হঠাৎ শেষ? কিভাবে আগাম জানবেন সিলিন্ডারে গ্যাসের পরিমাণ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রান্না করতে করতে আচমকা গ্যাস শেষ হয়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই রয়েছে! বিশেষ করে সিলিন্ডার কতটা খালি হয়েছে, তা বাইরে থেকে বোঝার সহজ কোনও উপায় না থাকায় শেষ মুহূর্তে সমস্যায় পড়তে হয়। তবে একটি সহজ ঘরোয়া পদ্ধতিতে LPG সিলিন্ডারে আনুমানিক কতটা গ্যাস রয়েছে, তা বোঝা সম্ভব। 

প্রথমে একটি পরিষ্কার কাপড় জলে ভিজিয়ে ভাল করে নিংড়ে নিন। এরপর সেই ভেজা কাপড় দিয়ে LPG সিলিন্ডারের বাইরের অংশটি উপর থেকে নিচ পর্যন্ত ভালভাবে মুছে দিন। এবার কয়েক মিনিট অপেক্ষা করুন। কিছুক্ষণ পর সিলিন্ডারের গায়ে লক্ষ্য করলে দেখা যাবে, কোথাও জল দ্রুত শুকিয়ে গিয়েছে, আবার কোনও অংশ তুলনামূলক বেশি সময় ভেজা রয়েছে। সাধারণত সিলিন্ডারের যে অংশে LPG রয়েছে, সেখানে তাপমাত্রার পার্থক্যের কারণে ওই অংশ তুলনামূলক ঠান্ডা থাকতে পারে। ফলে সেখানে আর্দ্রতা কিছুটা বেশি সময় থাকতে দেখা যায়। এই ভেজা ও শুকনো অংশের সীমারেখা দেখে সিলিন্ডারে আনুমানিক কতটা গ্যাস রয়েছে, তার ধারণা পাওয়া যায়।

তবে ভেজা কাপড়ের পদ্ধতিকে নির্ভুল মাপ হিসেবে ধরা উচিত নয়। LPG কতটা বাকি রয়েছে তা তুলনামূলকভাবে নির্ভরযোগ্যভাবে জানতে সিলিন্ডার ওজন করা যায়। সিলিন্ডারের গায়ে তার খালি অবস্থার ওজন বা Tare Weight লেখা থাকে। মোট ওজন থেকে ওই Tare Weight বাদ দিলে ভিতরে থাকা গ্যাসের আনুমানিক ওজন পাওয়া যায়। সাধারণ গৃহস্থালি LPG সিলিন্ডারে পূর্ণ অবস্থায় ১৪.২ কেজি LPG থাকে।তাই রান্নার সময় হঠাৎ গ্যাস শেষ হওয়ার ঝুঁকি এড়াতে মাঝেমধ্যেই সিলিন্ডারের ওজন পরীক্ষা করে রাখা যেতে পারে। তবে কোনও পদ্ধতিতেই সিলিন্ডার হেলিয়ে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২