এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

এআই দিয়ে তৈরি করা হত নকল তথ্য, রাজ্যে হদিশ মিলল ভুয়ো লটারি চক্রের। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার বিহারের পাঁচ যুবক।

Share:

নিজস্ব প্রতিনিধি: এআই দিয়ে তৈরি করা হত নকল তথ্য, রাজ্যে হদিশ মিলল ভুয়ো লটারি চক্রের। সাইবার প্রতারণার অভিযোগে গ্রেফতার বিহারের পাঁচ যুবক। গোপন অভিযান চালিয়ে তাঁদের ডানকুনির সূর্যসেন নগর থেকে গ্রেফতার করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের সাইবার ক্রাইম থানার পুলিশ। অভিযুক্তরা সকলেই বিহারের নালন্দা, গয়া ও শেখপুরার বাসিন্দা। পুলিশ সূত্রের খবর, ডানকুনির প্রতারক চক্রটি ফেসবুকে লটারির বিজ্ঞাপন দিত। সেই প্রলোভনে পা দিয়েই অনেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁদের সব তথ্য, মোবাইল নম্বর দিয়েছেন প্রতারক চক্রটিকে।

সেই ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যরা নকল ডেটাবেস তৈরি করত এবং সেগুলি গ্রাহকদের কাছে পাঠাত। বিজ্ঞাপনে দেওয়া নম্বর একবার মিলে গেলেই গ্রাহকদের জানিয়ে দেওয়া হত তাঁরা কী কী পুরস্কার পাচ্ছেন। কিন্তু সেই পুরস্কার চাইতে গেলে তাঁদের জানানো হত, সামান্য কিছু টাকা দিলেই পুরস্কার হাতে পেয়ে যাবেন। সেই মতো এআই দিয়ে বানানো তথ্য দেখিয়ে টাকা চাওয়া হত। আবার কখনও জিএসটি, কখনও ট্যাক্স, কখনও অন্য কারণ দেখিয়ে টাকা নেওয়া হত। কিন্তি সেই সমস্ত রসিদ সবটাই ভুয়ো। এআই দিয়ে তৈরি করা হত। পুলিশ সূত্রের খবর, সাইবার অপরাধ ঠেকাতে স্পেশাল ড্রাইভ চলছে।

সাইবার অপরাধের অভিযোগের ভিত্তিতে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে কিছু এলাকাকে। এই অভিযানের অংশ হিসেবেই ডানকুনিতে গোপন অভিযান চালিয়ে বিহারের ৫ যুবককে গ্রেফতার করে হুগলি পুলিশ। তবে এই চক্রের পিছনে আর কারা জড়িত রয়েছেন, তার খোঁজ শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে ২০টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ, ২২ টা সিম কার্ড, ২৩ টা ডেবিট কার্ড, ১টা পাশ বই এবং এআই সহযোগে তৈরী অনেক নকল তথ্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ৪ লাখ ৩৬ হাজার টাকার প্রতারনার হদিশও পাওয়া গিয়েছে। 

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

শিয়রে ভোট, কলকাতা পুরসভায় ডিলিমিটেশনের পর প্রকাশিত আসন সংরক্ষণের খসড়া বিজ্ঞপ্তি

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

খেলা শেষ, নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতের পর সরে দাঁড়ালেন মমতার নন্দীগ্রামের প্রার্থী

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী

শিশুদের খাবারে বিষ! Nestlé-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ FSSAI-এর